‘হাওয়া’র শুভকামনায়  অনন্ত জলিল
বিনোদন

‘হাওয়া’র শুভকামনায় অনন্ত জলিল

বিনোদন ডেস্ক : মেজবাউর রহমান সুমন পরিচালিত প্রথম সিনেমা ‘হাওয়া’র ব্যতিক্রমী পোস্টার ট্রেলার এবং সিনেমার ‘সাদা সাদা কালা কালা’ গান দিয়ে মুক্তির আগেই বেশ মনে ধরেছে সিনেমাপ্রেমীদের। এবার পরিবারের সবাইকে নিয়ে ‘হাওয়া’ সিনেমা দেখার আহ্বান জানালেন পবিত্র ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত ‘দিন দ্যা ডে’ র নায়ক, হালের সাহসী অভিনেতা ও জনপ্রিয় চিত্রনায়ক অনন্ত জলিল।

আরও পড়ুন : খুলনায় ৬ জনের মৃত্যুদণ্ড

সম্প্রতি এক ভিডিও বার্তায় এ জনপ্রিয় চিত্রনায়ক বলেন, সাদা সাদা কালা কালা এই গানটি ‘হাওয়া’ সিনেমার গান। আর গানটি আমার খুব ভালো লেগেছে। আশা করছি দর্শক আপনাদের মনে লেগেছে।

‘অসম্ভব কে সম্ভব করাই অনন্তের কাজ’ জিপির এই টিভিসির নির্মাতা মেজবাউর রহমান সুমন। আমার খুব প্রিয় একজন মানুষ। ‘হাওয়া’ ছবিটি তিনি নির্মাণ করেছেন। দর্শক আপনারা পরিবারের সকলে মিলে ‘হাওয়া’ সিনেমাটি দেখতে হলে যাবেন। আমি ‘হাওয়া’ ছবির জন্য শুভ কামনা জানাচ্ছি। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।

শুক্রবার (২৯ জুলাই) বাংলাদেশের ২৪টি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ‘হাওয়া’। যার মধ্যে দেশের সবচেয়ে অত্যাধুনিক স্টার সিনেপ্লেক্সের ৫টি শাখায় প্রতিদিন চলবে সিনেমাটির ২৬ শো।

আরও পড়ুন : অকটেন-পেট্রোল আমাদের কিনতে হয় না

স্টার সিনেপ্লেক্সের বিপণন কর্মকর্তা মেজবাহ উদ্দিন বলেন, ‘মুক্তির আগেই রেকর্ডের পথে ‘হাওয়া’। কারণ মুক্তির প্রথম দিনে এত শো অন্য কোনো বাংলা সিনেমা সাম্প্রতিক সময়ে পায়নি।

দর্শকের তুমুল চাহিদার কারণে এতগুলো শো। আমরা আশা করছি সিনেমাটির শো আরও বাড়বে। এরই মধ্যে টিকিটের ব্যাপক চাহিদা লক্ষ্য করছি। মুক্তির প্রথম দুইদিনের টিকিট ইতোমধ্যে শেষ। বলতে পারেন টিকিটের জন্য হাহাকার।’

মেজবাউর রহমান সুমনের কাহিনি এবং সংলাপে চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন মেজবাউর রহমান সুমন, সুকর্ণ সাহেদ ধীমান এবং জাহিন ফারুক আমিন।

আরও পড়ুন : পেলোসির তাইওয়ান সফর নিয়ে ক্ষিপ্ত চীন

প্রসঙ্গত, এ সিনেমায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুশি, শরিফুল রাজ, সুমন আনোয়ার, নাসির উদ্দিন খান, সোহেল মণ্ডল, রিজভী রিজু, মাহমুদ হাসান এবং বাবলু বোস। চিত্রগ্রহণ করেছেন কামরুল হাসান খসরু, সম্পাদনা সজল অলক, আবহ সংগীত রাশিদ শরীফ শোয়েব এবং গানের সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদে বালু উত্তোলনে হুমকির মুখে উন্নয়ন প্রকল্প

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ব্রহ্...

পদ্মা সেতু : এক্সপ্রেসওয়েতে এ যাবৎ ৫৪৮ দুর্ঘটনা, নিহত ১৪৭

পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে ঢাকা–মাওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহা...

গৌরীপুরের ৪ দপ্তরে এক ইউএনও, ব্যাহত নাগরিক সেবা

ময়মনসিংহের ঐতিহ্যবাহী গৌরীপুর উপজেলায় দীর্ঘদিন ধরে পৃথক প্রশাসক, চলমান কর্মকর...

গৌরীপুরের ৪ দপ্তরে এক ইউএনও, ব্যাহত নাগরিক সেবা

ময়মনসিংহের ঐতিহ্যবাহী গৌরীপুর উপজেলায় দীর্ঘদিন ধরে পৃথক প্রশাসক, চলমান কর্মকর...

পদ্মা সেতু : এক্সপ্রেসওয়েতে এ যাবৎ ৫৪৮ দুর্ঘটনা, নিহত ১৪৭

পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে ঢাকা–মাওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহা...

ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদে বালু উত্তোলনে হুমকির মুখে উন্নয়ন প্রকল্প

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ব্রহ্...

সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার পরিকল্পনা করছে নির...

উপকূলীয় এলাকায় টহল কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনা আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সুন্দরবন ও উপকূলীয় এলাকায় সার্বিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা