আমাকে নিয়ে কি হিংসে হয়
বিনোদন

আমাকে নিয়ে কি হিংসে হয়

বিনোদন ডেস্ক : বলিউড ‘খিলাড়ি’৫৫ বছর বয়সেও তরুণী নায়িকাদের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করে যাচ্ছেন। বয়স নিয়ে কটাক্ষের জবাবে তিনি বলেন এজন্য কি হিংসা হচ্ছে বাকিদের? তিনি এ বিষয়ে পাত্তা দিতে একেবারেই নারাজ, সে কথাও স্পষ্ট জানিয়ে দেন অক্ষয় কুমার।

আরও পড়ুন : লোডশেডিং সমন্বয়ে আরও সময় লাগবে

সম্প্রতি কফি উইথ করণের তৃতীয় পর্ব প্রচার হয়েছে। দক্ষিণী জনপ্রিয় নায়িকা সামান্থা রুথ প্রভুর সঙ্গে সেখানেই অতিথি ছিলেন অক্ষয়। এ অনুষ্ঠানে বারবার তাকে দেখতে চেয়েছেন মানুষ।

কারণ ‘কফি’ অতিথিদের মধ্যে অন্যতম জনপ্রিয় হয়ে উঠেছেন ‘বচ্চন পাণ্ডে’। তাই পুরোনো সিজনে অতিথি হওয়া সত্ত্বেও এবারের চ্যাট শোয়ে হাজির হয়েছিলেন অভিনেতা। ‘এলেন, দেখলেন, জয় করলেন’ এই ধারাও অব্যাহত।

কথা প্রসঙ্গে উঠে আসে কম বয়সী অভিনেত্রীদের নায়ক হওয়ার বিষয়টি। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে বরাবরই ঠাট্টা-রসিকতায় শিকার হন অক্ষয় কুমার।

আরও পড়ুন : চুক্তি করতে যাচ্ছে রাশিয়া-ইউক্রেন

এ বিষয়ে অক্ষয়ের সোজা জবাব, আমায় দেখে ৫৫ বছরের লোক বলে মনে হয় না বলেই তো লোকের এত গা জ্বলে? আমি এগুলো পাত্তা দেই না।

আর কটাক্ষ? সে তো শুনেই আসছেন। লোকে তাকে ‘কানাডিয়ান কুমার’ বলে ডাকে। এ নিয়ে প্রশ্ন করতে এবারেও অক্ষয়ের স্পষ্ট উত্তর, হ্যাঁ, জানি। আমি ‘কানাডা কুমার’, সেটা আমিও মেনে নিয়েছি।

আরও পড়ুন : শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী দিনেশ

বলিউডের ‘খিলাড়ি’ আপাতত প্রচারে ব্যস্ত । আনন্দ এল রাই পরিচালিত তার নতুন ছবি ‘রক্ষা বন্ধন’ মুক্তি পাচ্ছে ১১ আগস্ট।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

অক্ষয়ের সঙ্গে জুটিতে আসছেন টলিউড কুইন রুক্মিণী!

বলিউডের খিলাড়ি খ্যাত তারকা অক্ষয় কুমারের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন টলি...

নারায়ণগঞ্জে সন্ত্রাসী হামলার ভিডিও করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা

নারায়ণগঞ্জের ফতুল্লায় সন্ত্রাসী হামলার ঘটনা মোবাইল...

নারায়ণগঞ্জে একরাতে ৩ বাস ও ২ লেগুনায় আগুন

নারায়ণগঞ্জ সিটির সিদ্ধিরগঞ্জ ও রূপগঞ্জে এক রাতে পৃ...

পর্যটন কার্নিভাল স্থানে গাছ কাটার খবর অপপ্রচার

সমাজিক যোগাযোগ মাধ্যমে ঝাউবাগান কেটে পরিবেশ ধ্বংস...

১৪টি প্রদেশ করার গুঞ্জনে তোলপাড় পাকিস্তানে!

পাকিস্তানের বিদ্যমান প্রশাসনিক কাঠামোতে ঐতিহাসিক পরিবর্তনের গুঞ্জন শুরু হয়েছে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা