আমি আজও বুঝি না বীজগণিত কী কাজে লাগে 
বিনোদন

আমি আজও বুঝি না বীজগণিত কী কাজে লাগে 

সান নিউজ ডেস্ক : বিভিন্ন সময় খবরের শিরোনাম হয়েছেন বলিউড তারকা জাহ্নবী কাপুর। এবারও তার ব্যতিক্রম হয়নি। সাহিত্য, ইতিহাস মানুষকে সমৃদ্ধ করে। সংস্কৃতিমনস্ক করে তোলে। কিন্তু গণিত মানুষকে প্রতিবন্ধী করে। খবর আনন্দবাজার পত্রিকার।

আরও পড়ুন: বিক্ষোভকারীদের ওপর নিষ্ঠুর আক্রমণ

খবরে বলা হয়, ‘গুডলাক জেরি’র মুক্তির আগে প্রচারে ব্যস্ত অভিনেত্রী। প্রায়ই খবরে আসছে তার গতিবিধি, উচ্ছ্বাস। তারই সঙ্গে ঘুরপাক খাচ্ছে এক মজাদার সাক্ষাৎকারের ভিডিও।

সঞ্চালকের প্রশ্নের উত্তর দিতে গিয়ে জাহ্নবী ফিরে গিয়েছেন স্কুলজীবনে। তিনি বলেন, আমি শুধুমাত্র ইতিহাস এবং সাহিত্য পড়তে ভালোবাসতাম। তাতে ভালো ফলও করেছি। কিন্তু গণিত মাথায় ঢুকতো না। আমি আজও বুঝি না বীজগণিত কী কাজে লাগে!

জাহ্নবীর দাবি, সাহিত্য, ইতিহাস মানুষকে সমৃদ্ধ করে। সংস্কৃতিমনস্ক করে তোলে। কিন্তু গণিত? তা তো মানুষকে প্রতিবন্ধী করে। তার কথায় হেসে ফেলেন সঞ্চালকও। দেশের গণিতপ্রেমীরাও অবাক হয়েছেন তার কথায়। যদিও অভিনেত্রী তার বক্তব্যের বিষয়ে একেবারেই সোজাসাপ্টা।

আরও পড়ুন: বিশ্বে জুড়ে বেড়েছে শনাক্ত রোগী

২০১৮ সালে প্রেমের ছবি ‘ধড়ক’-এ আত্মপ্রকাশ করেছিলেন জাহ্নবী। তারপর ‘রুহি’, ‘গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল’ এবং নেটফ্লিক্স অ্যান্থলজি ‘ঘোস্ট স্টোরিজ’-এর মতো একাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি। আগামী ২৯ জুলাই মুক্তি পাচ্ছে তার পরের ছবি ‘গুডলাক জেরি’।

সাননিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

মাদারীপুরের শীতার্তদের জন্য জেলা প্রশাসকের কাছে আশা’র কম্বল হস্তান্তর

শীতার্ত ও অসহায় মানুষের মাঝে বিতরণের জন্য বেসরকারি...

কুষ্টিয়া সীমান্তে ৯৪ লাখ টাকা মূল্যের শিবলিঙ্গ উদ্ধার 

বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭ বিজিবি) কুষ্টিয়া ব্যাটাল...

পীরগঞ্জে ইটভাটা গুঁড়িয়ে দেওয়ায় পথে বসার শঙ্কায় ২০০ পরিবার

রংপুরের পীরগঞ্জ উপজেলার কুমেদপুর ইউনিয়নে পরিবেশ অ...

বড়লেখায় চার মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

মৌলভীবাজারের বড়লেখায় চারটি মামলায় মোট ৩ বছর ৬ মাসে...

ঝালকাঠিতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা