ফিরে পাওয়ার আনন্দ অন্যরকম
বিনোদন

ফিরে পাওয়ার আনন্দ অন্যরকম

সান নিউজ ডেস্ক : ঢালিউড সিনেমার প্রিয়দর্শিনী মৌসুমী। নব্বই দশকে সাড়া জাগানো এই নায়িকা এখনো কাজ করে যাচ্ছেন রূপালি পর্দায়। কিছুদিন আগেই শেষ করেছেন ‘সোনার চর’ নামের একটি সিনেমার কাজ। এছাড়া হাতে আরও একাধিক সিনেমা রয়েছে তার।

আরও পড়ুন: সীমান্তে গুলিতে নিহত সবাই অপরাধী

মৌসুমীর বয়স এখন ৪৮ বছর। তবে রূপ-সৌন্দর্য ধরে রেখেছেন দারুণভাবে। তাই ভক্তরা এখনো তাকে দেখে মুগ্ধ হন। সেই ভক্তদের জন্যই সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকেন মৌসুমী।

যদিও তার কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই। তবে ইনস্টাগ্রামে একটি অ্যাকাউন্ট রয়েছে মৌসুমীর। সেখানে তিনি নিয়মিত পোস্ট দেন।

মঙ্গলবার (১৯ জুলাই) ইনস্টায় একটি ছবি পোস্ট করেছেন মৌসুমী। সঙ্গে লিখেছেন, ‘হারিয়ে যাওয়া কোনো কিছু ফিরে পাওয়ার আনন্দ অন্যরকম। আল্লাহ মেহেরবান।’

কথাটি মৌসুমী তার ব্যক্তিগত অনুভূতি থেকে লিখেছেন, নাকি সামগ্রিকভাবে বার্তা হিসেবে দিয়েছেন, তা পরিষ্কার নয়। তবে অনেক ভক্তই প্রশ্ন করেছেন, নায়িকার মন খারাপ কিনা। সেসবের জবাব তিনি অবশ্য এননি।

গত জুন মাসটি ছিল মৌসুমীর জীবনের অন্যতম কালো সময়। তাকে ঘিরে তার স্বামী-চিত্রনায়ক ওমর সানী এবং আরেক নায়ক জায়েদ খানের মধ্যে একপ্রকার লড়াই ঘটে যায়! একটি বিয়ের আসরে দু’জন হাতাহাতির পর্যায়ে চলে যান।

আরও পড়ুন: দেশে করোনায় ৬ জনের ‍মৃত্যু

এরপর জায়েদের পক্ষ নেন মৌসুমী, সংসার বাঁচানোর জন্য ওমর সানীর লিখিত অভিযোগ; সবমিলে সিনে পাড়ায় অস্থির পরিবেশ সৃষ্টি হয়। সানী-মৌসুমীর মধ্যকার দ্বন্দ্ব এমন পর্যায়ে পৌঁছায় যে, তাদের সংসার ভাঙার গুঞ্জনও শুরু হয়। তবে শেষ পর্যন্ত বিবাদ মিটিয়ে এক হয়ে যান এই দম্পতি।

সাননিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুটবলকে দিগম্বর করে খেলোয়াড়রা নাইট ক্লাবে!

যাদের হাত ধরে ইন্দোনেশিয়ার মাটিতে ৯ গোল হজম করে দে...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

হিমবাহ গলে বিপর্যয়ের মুখে নিউজিল্যান্ড

বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাবে দক্ষিণ প্রশান্ত মহাসাগ...

কিয়ারা-সিদ্ধার্থের ঘরে আবারও আসছে নতুন অতিথি

বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রার সংসারে ফের...

কাশবনে যেতে না পেরে আক্ষেপ পরীমনির

ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরীমনিকে সাম্প্রতিক সময়ে রুপালি পর্দায় খুব একটা দেখ...

ঢাবির ৮ শিক্ষার্থী পেলেন আলী রীয়াজ গবেষণা বৃত্তি ও পুরস্কার

ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের...

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১৮ জন সশস্ত্র ব্যক্তি নিহত

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া এবং বেলুচিস্তান প্রদেশে দেশটির নিরাপত্তা বাহি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা