নতুন জীবন শুরু করলেন অপু বিশ্বাস
বিনোদন

নতুন জীবন শুরু করলেন অপু বিশ্বাস

সান নিউজ ডেস্ক : ঢালিউডের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস সম্প্রতি সরকারি অনুদান পেয়েছেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে তাকে ৬৫ লাখ টাকা দেওয়া হয়েছে। তবে ব্যক্তিগত কোনো প্রয়োজনে নয়, সিনেমা বানানোর জন্যই তিনি এই অনুদান পেয়েছেন।

আরও পড়ুন: গ্যাস সরবরাহ চালু করেছে রাশিয়া

বুধবার (২০ জুলাই) মন্ত্রণালয়ের সভাকক্ষে অপু বিশ্বাসের হাতে অনুদানের চেক তুলে দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব। কেবল অপু নন, অনুদান পাওয়া অন্যদের হাতেও এদিন চেক তুলে দেওয়া হয়।

অপু বিশ্বাস জানালেন, এর মাধ্যমে নতুন পথচলা শুরু হলো তার। এজন্য সবার দোয়া চেয়েছেন তিনি। অপু বললেন, ‘নিউ জার্নি, নিউ লাইফ, সবার কাছে দোয়া চাই। প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা জানাই বাংলা চলচ্চিত্রের পাশে থাকার জন্য, আশা করি সবসময় বাংলা চলচ্চিত্রের পাশে এভাবেই আপনাকে পাব। জয় হোক বাংলা চলচ্চিত্রের।’

উল্লেখ্য, অপু বিশ্বাস প্রযোজক হিসেবে অনুদান পেয়েছেন ‘লাল শাড়ি’ নামের একটি সিনেমার জন্য। যেটি নির্মাণ করবেন বন্ধন বিশ্বাস। সরকারের পক্ষ থেকে পাওয়া ৬৫ লাখ টাকার সঙ্গে প্রয়োজনভেদে আরও অর্থ যোগ করতে পারবেন অপু। এরপর নির্ধারিত সময়ের মধ্যে সিনেমাটি নির্মাণ শেষে মুক্তি দিতে হবে।

আরও পড়ুন: দেশের ৫২ উপজেলা গৃহহীন মুক্ত

প্রসঙ্গত, ২০২১-২২ অর্থবছরে মোট ১৯টি সিনেমার জন্য অনুদান দেওয়া হয়েছে। এই তালিকায় আছে শাকিব খান প্রযোজিত একটি সিনেমাও। যেটার প্রাথমিক নাম ‘মায়া’। পরিচালনা করবেন হিমেল আশরাফ।

সাননিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা