ঐশ্বরিয়া রাই বচ্চন
বিনোদন

আবারও মা হতে যাচ্ছেন ঐশ্বরিয়া!

সান নিউজ ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও সাবেক বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন। ১৯৯৪ সালে বিশ্ব সুন্দরী খেতাব অর্জন করার পর ব্যাপক খ্যাতি লাভ করেন। ঐশ্বরিয়ার সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে।

আরও পড়ুন: বলিউড নায়িকারা মিথ্যেবাদী

২০০৭ সালে অভিষেক বচ্চনকে বিয়ে করেন ঐশ্বরিয়া। ২০১১ সালে তাদের কন্যাসন্তান আরাধ্যার জন্ম হয়। বেশ সুখেই দিন কাটছে এ তারকা দম্পতির।

ঐশ্বরিয়া আবারও মা হতে যাচ্ছেন এমন অনুমান নেটিজেনদের। সম্প্রতি ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া মুম্বাই বিমানবন্দরে অভিনেত্রীর একটি ভিডিও দেখে তাদের ধারণা তিনি অন্তঃসত্ত্বা।

সেই ভিডিওতে ঐশ্বরিয়ার সঙ্গে দেখা যায় স্বামী অভিনেতা অভিষেক বচ্চন ও মেয়ে আরাধ্যকে। ঢিলেঢালা কালো পোশাক পরেছিলেন ঐশ্বরিয়া, যা দেখে নেটিজেনদের প্রশ্ন ‘ঐশ্বরিয়া কি অন্তঃসত্ত্বা’।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, ভাইরাল ভিডিও ও ছবি দেখে অনেকেই দাবি করেছেন- দীর্ঘ কালো এই পোশাকে বেবি বাম্প লুকানোর চেষ্টা করছেন ঐশ্বরিয়া। আবারও কেউ তার গর্ভাবস্থা গোপন করার কারণ নিয়েও প্রশ্ন তুলেছেন।

আরও পড়ুন: বলিউডে পৌঁছে গেছে ‘দিন-দ্য ডে’

তবে সমস্ত জল্পনা-কল্পনা পেছনে ফেলে ঐশ্বরিয়া আপাতত আলোচনায় আছেন তার আসন্ন সিনেমা নিয়ে। দীর্ঘ বিরতির পর তামিল সিনেমা পোনিয়িন সেলভান দিয়ে পর্দায় তিনি।

নির্মাতারা মণি রত্নমের পরিচালনায় সিনেমাটিতে দ্বৈত চরিত্রে দেখা যাবে তাকে। পঘুভুরের রাজকন্যা রাণী নন্দিনী এবং তার মা মন্দাকিনী দেবীর চরিত্রে অভিনয় করছেন তিনি। সম্প্রতি প্রকাশ পেয়েছে সিনেমাটির টিজার।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা