বিনোদন

কোটি ছাড়িয়ে মেহজাবীন

বিনোদন ডেস্ক: দেশের শোবিজ জগতের নাটকের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর ফেসবুক পেজের অনুসারীর সংখ্যা ছাড়িয়ে গেছে ১ কোটি। দ্বিতীয় অভিনেত্রী বা নারী তারকা হিসেবে এই অসামান্য অর্জন নিজের করলেন মেহজাবীন।

আরও পড়ুন: বলিউডে পৌঁছে গেছে ‘দিন-দ্য ডে’

জানা গেছে, ২০১১ সালের ১১ মার্চ ফেসবুক পেজটি চালু করেছিলেন মেহজাবীন। এই প্ল্যাটফর্মে তিনি দারুণ সক্রিয়। নিজের নাটকের বিভিন্ন আপডেট ভক্তদের সঙ্গে শেয়ার করেন। এছাড়া চমকপ্রদ ছবি আপলোড করে ভক্তদের মাতিয়ে রাখেন। পাশাপাশি লাইভে এসে আড্ডাও দেন।

এর আগে প্রথম তারকা হিসেবে ফেসবুকে ১ কোটি ফলোয়ারের মাইলফলক স্পর্শ করেন চিত্রনায়িকা পরীমনি। এরপর দেড় কোটির সীমানাও ছাড়িয়ে যান তিনি। আর দ্বিতীয় তারকা হিসেবে কোটির ক্লাবে প্রবেশ করেছেন নন্দিত উপস্থাপক, পরিচালক ও লেখক হানিফ সংকেত।

আরও পড়ুন: ট্রেন আটকে শিক্ষার্থীদের বিক্ষোভ

এদিকে, ভক্তদের এই অসামান্য ভালোবাসায় উচ্ছ্বসিত মেহজাবীন। তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এ অভিনেত্রী বলেছেন, ‘এটা আমার জন্য সম্মানের। ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞ আমি। তারাই আমাকে আজকের অবস্থানে নিয়ে এসেছেন। তাদের ভালোবাসা আমাকে ভবিষ্যতে আরও ভালো কাজ করতে অনুপ্রেরণা দেবে।’

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

যারা ফ্যামিলি কার্ডের বিপক্ষে ছিল তারা গুপ্ত-সুপ্ত: আইনমন্ত্রী

যারা ফ্যামিলি কার্ডের বিপক্ষে ছিল, তাদের ‘গুপ্ত-সুপ্ত’ বলে মন্তব্...

নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

নোয়াখালীর বেগমগঞ্জে মাদকবিরোধী অভিযানে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থ...

জামিন না পেয়ে আইনজীবী ও স্ত্রীকে কুপিয়ে জখম, মূল আসামি গ্রেফতার

মাদক মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির ঘটনায় ক্ষুব্ধ হয়ে নিজের আইনজীবী ও তার স্ত...

প্রাকৃতিক উপায়ে যেভাবে ঘর থেকে টিকটিকি দূর করবেন

ঘরে ঢুকতেই দেয়াল বেয়ে টিকটিকি ছুটে বেড়ানোর দৃশ্য অনেকের কাছেই অস্বস্তিকর। যদি...

ইসলামী ব্যাংকের উপশাখাসমূহের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর চট্টগ্রামের তিনটি জোন ও একটি কর্পোরেট শাখা,...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা