স্বস্তিকা মুখার্জি
বিনোদন

আমার মুখ দেখতে আসুন

সান নিউজ ডেস্ক: টলিউডের লাস্যময়ী অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। বছর জুড়েই আলোচনায় থাকেন তিনি। গল্পের প্রয়োজনে পর্দায় যেমন খোলামেলা রূপে অভিনয় করেন, আবার নিজের স্বাচ্ছন্দ্য মতো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন খোলামেলা ছবি।

আরও পড়ুন: তেহরানে পুতিন-এরদোয়ান

এসব কারণে প্রায়শই সমালোচনা সহ্য করতে হয় স্বস্তিকাকে। নেটিজেনদের নোংরা মন্তব্য অনেকটা সয়ে গেছে তার। সমকালীন নানা বিষয় নিয়েও কথা বলে থাকেন; এজন্য সোশ্যাল মিডিয়াকে মাধ্যম হিসেবে ব্যবহার করেন এই অভিনেত্রী।

সম্প্রতি স্বস্তিকা মুখার্জি অভিনীত ‘শ্রীমতি’ সিনেমাটি মুক্তি পেয়েছে। সিনেমাটির প্রচারের জন্য বিভিন্ন জায়গায় যেমন ছুটে বেড়াচ্ছেন; তেমনি সোশ্যাল মিডিয়াকে প্রচারের কাজে ব্যবহার করছেন। কিন্তু এ নিয়েও কটাক্ষের মুখে পড়েছেন এই অভিনেত্রী।

এ নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন স্বস্তিকা মুখার্জি। এ অভিনেত্রী বলেন—‘বলিউড তারকারা নিজেদের সিনেমার প্রচার করতে সারাদেশে ঘুরে বেড়ান। শাহরুখ খানও কলকাতায় এসেছেন প্রায় তার প্রত্যেকটা সিনেমার প্রচারে। স্টেজে উঠে নাচতেও দেখেছি। আমি নিজের শহরটুকুতে ঘুরছি, কারণ এইটুকু জায়গায়ই তো, তাও কিছু প্রেক্ষাগৃহে আমরা এখনো যুদ্ধ করে টিকে আছি। সেখানে যাচ্ছি, তাতে অসুবিধাটা কোথায়?’

আরও পড়ুন: ফের পেছালো হত্যা মামলার প্রতিবেদন

বাংলা সিনেমা হলে গিয়ে দেখার আহ্বান জানিয়ে স্বস্তিকা মুখার্জি বলেন, ‘বাংলা সিনেমা দেখতে আসুন, আমার মুখ দেখতে আসুন, সেলফি তোলার লোভে আসুন। এলেই তো হলো! জঘণ্য একটা সিনেমা হলে দর্শক কি ছেড়ে দিত নাকি? বাংলা সিনেমার মাথায় ছাতা ধরতে বলছি না, আমি আমার নিজের মাথায় ছাতা ধরছি।’

সংসারের চাপে নিজেকে হারিয়ে ফেলা আর হারিয়ে ফেলেও খুশি থাকা কোনো এক গৃহবধূর গল্প ‘শ্রীময়ী’ সিনেমায় বলেছেন পরিচালক অর্জুন দত্ত। এতে নাম ভূমিকায় রয়েছেন স্বস্তিকা মুখার্জি। শ্রীমতীর স্বামী অনিন্দ্যর চরিত্র রূপায়ন করেছেন সোহম চক্রবর্তী। এ ছাড়াও অভিনয় করেছেন—বারখা সেনগুপ্ত, দেবযানী বসু, তৃণা সাহা প্রমুখ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামল...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

ঝিনাইদহের কালীগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

ঝিনাইদহের কালীগঞ্জে রুপসা পরিবহনের একটি বাসের ধাক্কায় আব্দুস সামা...

ফুটপাত উচ্ছেদে ভাঙচুর-আগুন : চার মামলায় আসামি প্রায় ১০০০

রাজধানীর মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র কর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা