সংগৃহীত
টেকলাইফ

ফোন নিয়ে অ্যাপলের সতর্কবার্তা

তথ্যপ্রযুক্তি ডেস্ক: ফোনে চার্জ থাকার বিষয়টি বর্তমানে স্মার্টফোন ব্যবহারকারীদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই অনেকেই সারাদিন ব্যবহারের পর রাতে চার্জে দিয়ে ঘুমিয়ে পড়েন। অনেকের কাছে এটি রুটিন হয়ে গেছে। তবে এ অভ্যাস ডেকে আনতে পারে বিপদ। সম্প্রতি অ্যাপল ব্রান্ড আইফোন ব্যবহারকারীদের সতর্ক বার্তা দিয়েছে।

আরও পড়ুন: ভারতের অ্যাপাচি তৈরি হচ্ছে যুক্তরাষ্ট্রে

ডেইলি মেইলের এক প্রতিবেদনের বরাত দিয়ে টিভি নাইন জানিয়েছে, প্রতিষ্ঠানটি তাদের ব্যবহারকারীদের ঘুমানোর সময় ফোন চার্জে না রেখে ঘুমাতে। অ্যাপল সর্বোচ্চ সতর্কবার্তার অংশ হিসেবে এ পরামর্শ দিয়েছে।

বলা হয়েছে, কোন ব্যবহারকারী যেন সারারাত ফোন চার্জে না রাখেন। এমনকি অ্যাপল সতর্ক করে জিানিয়েছে, ঘুমানোর পূর্বে ফোন কখনোই মাথার কাছে চার্জে দিয়ে রাখবেন না। আগুন লাগার সম্ভাবনা থাকে।

আরও পড়ুন: বাংলাদেশের ২৫ ওয়েবসাইট হ্যাকের দাবি!

এখন প্রশ্ন আসতেই পারে, এত টাকা খরচ করার পরও কেন এ সমস্যা হবে? প্রযুক্তি বিশ্লেষকরা এ বিষয়টিকে পরামর্শ হিসেবে দেখছেন। এর পেছনে কিছু যৌক্তিক ব্যাখ্যাও তারা করেছেন।

অনেকেই ফোনটি চার্জে দিয়ে বালিশের কাছে রেখে দেন। এতে অতিরিক্ত গরম হতে পারে। শুধু যে ফোনেরই ক্ষতি হবে তা নয়, আগুনও ধরার সম্ভাবনা থাকে।

অ্যাপল আরও বলছে, মোবাইল পাওয়ার অ্যাডাপ্টার বা ওয়্যারলেস চার্জে রাখার সময়ও ঘুমবেন না। কারণ যখন ফোনটি পাওয়ার সোর্সের সাথে সংযুক্ত থাকবে, তখন সেটিকে মাথার কাছেও রাখা উচিত না। এছাড়াও এগুলোকে কম্বল, বালিশের নিচে রাখবেন না। ফোনটি চার্জে রাখাকালীন ব্যবহারও করতে না করা হয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা