হাসপাতালে দীপিকা
বিনোদন

হাসপাতালে দীপিকা

বিনোদন ডেস্ক : বলিউডের অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ভারতের হায়দ্রাবাদ শুটিং করছিলেন। কিন্তু শুটিং সেটে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এই অভিনেত্রী। এরপর তাকে দ্রুত নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তবে চিন্তার কোনো কারণ নেই বলে জানিয়েছেন চিকিৎসক। এখন সুস্থ আছেন তিনি।

আরও পড়ুন: অভিনয় দিয়েই কিংবদন্তি শাবানা

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, হায়দরাবাদে তার পরবর্তী ‘প্রজেক্ট কে’ সিনেমার শুটিং করছিলেন দীপিকা। হঠাৎ তিনি অস্বস্তিবোধ করছিলেন। এরপর সময় নষ্ট না করে নির্মাতা তাকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায়।

জানা গেছে, শুটিং চলাকালীন হঠাৎ দীপিকা বলেছিলেন তার হার্টবিট দ্রুত চলছে। বুক ধড়ফড় করছে। সেই কারণেই অস্বস্তিবোধ করছিলেন। তবে প্রাথমিক চিকিৎসার পরই তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। শুধু তাই নয়, ফের শুটিংয়েও ফেরেন ‘বাজিরাও মাস্তানি’ অভিনেত্রী।

আরও পড়ুন: তোপের মুখে মীর

‘প্রজেক্ট কে’ সিনেমাতে দক্ষিণী সুপারস্টার প্রভাসের সঙ্গে দেখা যাবে দীপিকাকে। এছাড়া শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমাতেও অভিনয় করছেন এই অভিনেত্রী। পাশাপাশি হৃতিক রোশানের ‘ফাইটার’ সিনেমাতেও দেখা যাবে তাকে।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

ফিরছে বলসোনারো যুগ!

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ভোটে বর্তমান বামপন্থী প্রেসিডেন্ট...

দিল্লির দায়িত্বে প্রিন্স অব কলকাতা

আইপিএলের আসন্ন ২০২৭ মৌসুমকে সামনে রেখে দিল্লি ক্যাপিটালসের নতুন প্রধান কোচ হি...

বাবুগঞ্জে জেলেদের চাল আত্মসাতের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে

বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়ন পরিষদে তা...

দূর্গা পূজা উপলক্ষে ঝালকাঠি জেলা পুলিশের মতবিনিময় সভা

সনাতন ধর্মাবলম্বিদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব আসন্ন শ...

সৌদির সুরক্ষায় পাকিস্তান ও তুরস্কের সামরিক বাহিনী একমত

সৌদি আরবের ওপর ক্রমাগত নিরাপত্তা হুমকির মুখে দেশটিতে যৌথ সামরিক বাহিনী ও সমরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা