ছবি: সংগৃহীত
বিনোদন

বাগদান সারলেন সোনাক্ষী!

সান নিউজ ডেস্ক: বলিউডের আবেদময়ী অভিনেত্রী সোনাক্ষী সিনহা। বাগদান সম্পন্ন করেছেন এই নায়িকা। সম্প্রতি নিজের ইন্সটাগ্রামে একাধিক ছবি শেয়ার করেছেন সোনাক্ষী। সে ছবিতে দেখা যায় তার আঙ্গুলে সাদা ডায়মন্ডের আংটি। পাশ থেকে আরেকজন রহস্যময় ব্যক্তি তার হাত ধরে আছে।

আরও পড়ুন: ‘গলুই’ সিনেমার প্রদর্শনী বন্ধ

শেয়ার করা ছবিতে ক্যাপশনে লিখেছেন, ‘আমার জন্য একটি বড় দিন! আমার সবথেকে বড় স্বপ্নের মধ্যে একটি সত্য হতে যাচ্ছে। আমি এটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য অপেক্ষা করতে পারছিলাম না! বিশ্বাস করতে পারছি না এটা এত সহজ!’

ছবির ক্যাপশনে জুড়ে দিয়েছেন অনেকগুলো লাভ ইমুজিও।

ছবিটি পোস্ট করার সঙ্গে সঙ্গে ভক্ত ও অনুরাগীরা কমেন্টে তাকে ভালোবাসায় সিক্ত করছেন। চলছে আলোচনা সমালোচনাও। সবাই ধরে নিয়েছেন বাগদান সেরে ফেলেছেন অভিনেত্রী। শিগগিরই বসবেন বিয়ের পিঁড়িতে। আর হাত ধরা ওই পুরুষ আর কেউ নয়, তারই প্রেমিক জহির ইকবাল।

আরও পড়ুন: অবশেষে মা হচ্ছেন দীপিকা

তবে অনেকে ধারণা করছেন, নতুন কোনো ছবির প্রচারণার কৌশলও হতে পারে এই ছবি-ক্যাপশন। জহিরের সঙ্গে জড়িয়ে সোনাক্ষীর প্রেম নিয়ে অনেক গুঞ্জন চারদিকে। সেই গুঞ্জনকেই হয়তো কাজে লাগাচ্ছেন সোনাক্ষী নিজের কাজের প্রমোশনে।

আরও পড়ুন: প্রেমে যদি পাগলামি না থাকে, তবে সেটা প্রেমই নয়

প্রসঙ্গত, সোনাক্ষী ২০১০ সালে সালমান খানের বিপরীতে দাবাং নামক হিন্দি ছবিতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র শিল্পে আত্মপ্রকাশ করেন, যেটি ২০১০ সালের বলিউডের সর্বোচ্চ ব্যবসা সফল ছবির মর্যাদা লাভ করে। সোনাক্ষী তার অভিনয়ের জন্য ইতিবাচক মন্তব্য লাভ করেন, এছাড়াও শ্রেষ্ঠ নারী চরিত্রে অভিষেকের জন্য ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন। সিনহার বেশকিছু ব্যবসা সফল ছবির মধ্যে রাউডি রাঠোর (২০১২) এবং দাবাং ২ (২০১২) অন্যতম। সিনহা এরপর লুটেরা (২০১৩) সিনেমায় অভিনয়ের দক্ষতার জন্য সমালোচকদের প্রশংসা পেয়েছিলেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা