তারকা দম্পতি  রণবীর সিংয় ও দীপিকা পাডুকোন
বিনোদন

অবশেষে মা হচ্ছেন দীপিকা

সান নিউজ ডেস্ক: বলিউডের তারকা দম্পতি রণবীর সিংয় ও দীপিকা পাডুকোন। বিয়ের সাড়ে তিন বছর পার হয়েছে, তবুও তারা দুই থেকে তিন হননি। তাদের বাবা-মা হওয়া নিয়ে ভক্ত-অনুরাগীদের গুঞ্জন শোনা যায়। এবার সেই অপেক্ষা ফুরানোর পালা। কারণ দীপিকার অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনা উসকে দিয়েছেন রণবীর।

আরও পড়ুন: তেলের দাম অস্বাভাবিক হারে বেড়েছে

ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রণবীর সিং জানিয়েছেন, দীপিকার সঙ্গে আলোচনা করে সন্তানের নামের একটা তালিকা তৈরি করে ফেলেছেন তিনি। যেখানে ছেলে ও মেয়ে উভয়ের নাম রয়েছে।

রণবীর বলেন, পছন্দ করা নামগুলো ব্যতিক্রমী বা একটু অন্য রকমের, যেসব নাম সচরাচর শোনা হয় না।

রণবীরের এই বক্তব্যের পর ভারতীয় সিনেপ্রেমীদের প্রশ্ন, তবে কি মা হতে চলেছেন দীপিকা?

এ প্রশ্ন জাগার কেন্দ্রে রয়েছে রণবীরের নতুন সিনেমা জয়েশভাই জোরদার। সিনেমার প্রচারে গিয়ে মেয়ে ভ্রূণ হত্যা প্রতিরোধের বার্তা দেন রণবীর।

আরও পড়ুন: রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা

ওই সময়ই ব্যান্ড বাজা বারাত। খ্যাত নায়কের কাছে জানতে চাওয়া হয়, দীপিকার সন্তান মেয়ে হলে কী নাম রাখবেন তারা?

জবাবে রণবীর বলেন, হ্যাঁ, নাম জিনিসটার উপর আমার ভীষণ ঝোঁক। আমি আর দীপিকা তো আমাদের সন্তানের সম্ভাব্য নাম নিয়ে আলোচনাও করছি।

বাচ্চার নামের সেই তালিকা আপাতত নিজেদের কাছেই গোপন রাখছেন এই তারকা দম্পতি।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা