সামান্থা রুথ প্রভু
বিনোদন

ফের বিয়ে করছেন সামান্থা!

সান নিউজ ডেস্ক: দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। সব সময় আলোচনায় থাকেন এই নায়িকা। ২০২১ সালে বিবাহবিচ্ছেদের আনুষ্ঠানিক ঘোষণা দেন নাগা চৈতন্য ও সামান্থা।

আরও পড়ুন: ফের ‘বিয়ে করেছেন’ শবনম ফারিয়া!

কিন্তু এবার তার কাজ বা দাম্পত্য নয়। চর্চায় এলো তার ভবিষ্যৎ। ভাগ্যে বিশ্বাসী সামান্থা তার জ্যোতিষী কল্পেশ শাহর প্রতি আস্থাশীল। তিনি যা বলেন সামান্থা তাই শোনেন। কল্পেশের ভবিষ্যতবাণী বলছে, সামান্থার আবার বিয়ে হবে। তবে কিছু দিন পর। তার ওপর এখন বৃহস্পতি সহায়। সঙ্গে আছে বুধ আর রাহু। তাই সামান্থার ভবিষ্যৎ উজ্জ্বল। তার কাজে তিনি দারুণ সাফল্য পাবেন। কিন্তু বিয়ে হবে কিছু দিন পরে। কল্পেশের মতে, সামান্থার প্রেম আর বিয়ে হবে দূরের কোনো মানুষের সঙ্গে। এই প্রেম তাকে সান্ত্বনা দেবে। তৃপ্ত করবে।

তামিল বিনোদনের দুনিয়া থেকে বলিউড সর্বত্র ছড়িয়ে পড়েছে তার নাম। ‘দ্য ফ্যামিলি ম্যান ২’ ওয়েব সিরিজের বদৌলতে তার জনপ্রিয়তাও আগের চেয়ে বেড়েছে। তবে শুধু অভিনয়ের জন্যই নয়, সামান্থার ব্যক্তিগত জীবন নিয়েও চর্চার শেষ নেই। স্বামী নাগা চৈতন্যের সঙ্গে বিবাহ বিচ্ছেদ তার অনুরাগী সংখ্যা ক্রমশ বাড়িয়ে তুলেছে।

আরও পড়ুন: ফের ‘বিয়ে করেছেন’ শবনম ফারিয়া!

সামান্থাকে শেষ দেখা গিয়েছিল ‘পুষ্পা: দ্য রাইজ’ ছবিতে। সেখানে অল্লু অর্জুনের সঙ্গে ‘উ অন্তভা’ গানে সবাইকে তাক লাগিয়েছেন এই অভিনেত্রী। মাত্র মিনিট তিনেকের গানের জন্য পাঁচ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন তিনি। আপাতত তার ছবি ‘যশোদা’ আর ‘শকুন্তলম’ দেখার জন্য দর্শকরা উন্মুখ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

নতুন পরীক্ষার মুখে চীন!

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট...

শারদীয় দুর্গোৎসব নিরাপত্তা ও স্বস্তিতে উদ্‌যাপনের ব্যবস্থা নিতে জামায়াত আমিরের আহ্বান

শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে হিন্দু সম্প্রদায়...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন ৫১তম বছরে

ক্রিকেটের বরপুত্র ও সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন...

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা