ছবি: সংগৃহীত
বিনোদন

অসম প্রেম গড়াচ্ছে বিয়েতে!

সান নিউজ ডেস্ক: বলিউডের বহু চর্চিত জুটি মালাইকা আরোরা ও অর্জুন কাপুর। প্রায় ছয় বছর ধরে প্রেম করছেন এই দুই তারকা। তারা একসঙ্গে বসবাসও করেন। তবে বিয়ে করেননি এখনো। এবার সেই আনুষ্ঠনিকতার সময় ঘনিয়ে এসেছে। শিগগিরই বিয়ে করতে চলেছেন তারা।

আরও পড়ুন: অবশেষে প্রসেনজিতের স্ত্রী মিথিলা!

মালাইকা আরোরার বয়স এখন ৪৮ বছর। অন্যদিকে অর্জুন সবে ৩৬ বছরে। ফলে দু’জনের মধ্যে এক যুগের ব্যবধান। কিন্তু বয়সের পার্থক্য তাদের ভালোবাসায় বাধা হতে পারেনি। মনের বাসনাকে গুরুত্ব দিয়ে তারা সম্পর্কে লিপ্ত আছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মালাইকার কাছে জানতে চাওয়া হয়, বিয়ে করবেন কবে? জবাবে মালাইকা বলেন, ‘আমরা এখন এমন একটা পরিস্থিতিতে রয়েছি, যেখানে পরবর্তী পদক্ষেপ চিন্তা ভাবনার সময় এসেছে। আমরা একে অপরকে সত্যি করে চাই। একসঙ্গে ভবিষ্যৎ দেখতেই পছন্দ করব। আর দেখছি কবে এই পদক্ষেপ (বিয়ে) নেওয়া যায়।’

আরও পড়ুন: কটাক্ষের শিকার নুসরাত ভারুচা

অর্জুনের সঙ্গে বৃদ্ধ হতে চান মালাইকা। তার ভাষ্য, ‘যে কোনো সম্পর্কেই নিশ্চয়তা খুবই জরুরি। আমি খুশি যে আমরা এই বিষয়ে দুজনেই ইতিবাচক চিন্তা করি। সবসময় ওকে বলি যে, আমি ওর সঙ্গেই বৃদ্ধা হতে চাই। বিয়ের ব্যাপারে আমরা শিগগিরি কোনো সিদ্ধান্ত নেব।’

প্রসঙ্গত, মালাইকা আরোরা আগে বিয়ে করেছিলেন নির্মাতা ও অভিনেতা আরবাজ খানকে। ১৯৯৮ সালে তাদের বিয়ে হয়েছিল। দীর্ঘ ১৮ বছর পর ২০১৬ সালে তারা আলাদা হয়ে যান। পরের বছর তাদের বিচ্ছেদ কার্যকর হয়।

আরও পড়ুন: ওর ভেতর বোঝা মুশকিল

২০১৬ সাল থেকেই অর্জুনের সঙ্গে মালাইকার সম্পর্ক। গুঞ্জন আছে, এই প্রেমের কারণেই নাকি আরবাজের সঙ্গে মালাইকার সংসার ভেঙেছিল।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

অপরাধীর পরিচয়ই মুখ্য, দল নয়: আইজিপি

মাদক কারবারি, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির...

সংকটে বনাঞ্চল, সতর্কবার্তা জাতিসংঘের

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অপরিহার্য বনভূমি প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা