ওর ভেতর বোঝা মুশকিল
বিনোদন

ওর ভেতর বোঝা মুশকিল

বিনোদন ডেস্ক : বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে ব্যাপক জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনয় দক্ষতার পাশাপাশি রূপে-গুণেও নিজেকে প্রতিনিয়ত ছাড়িয়ে গেছেন। টানা কয়েক দশক বিভিন্ন ছবিতে খরাজ মুখোপাধ্যায়ের সঙ্গে তাকে পর্দা ভাগাভাগি করতে দেখা গেছে।

আরও পড়ুন : সারা বিশ্বে সবকিছুর দাম ঊর্ধ্বমুখী

মুক্তির অপেক্ষায় থাকা ‘বেলাশুরু’ ছবিতে এবার তাদের দেখা যাবে। নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্য়ায় পরিচালিত নতুন এ ছবিতে দুলাভাই ও শ্যালিকা চরিত্রে ধরা দিয়েছেন খরাজ ও ঋতুপর্ণা। আসছে ২০ মে মুক্তি পাচ্ছে ‘বেলাশুরু’।

দীর্ঘদিন একসঙ্গে ক্যামেরার সামনে কাজ করা এ দুই অভিনয়শিল্পী পরস্পরের দারুণ ফ্যান। দুজনের বোঝাপড়াও চমৎকার। একে অপরকে চেনেনও ভালো।

আরও পড়ুন : আক্রান্ত না হলে পারমাণবিক অস্ত্র নয়

ঋতুপর্ণা সম্পর্কে তাইতো এবার নিজের অভিব্যক্তি জানালেন খরাজ। নায়িকা সম্পর্কে তার ভাষ্য- ‘ও হল জিলিপি। না জিলিপি নয়, ও আরও প্যাঁচালো অমৃতি। কী যে প্ল্যানে চলে আর কী যে করবে বোঝা সম্ভব নয়। একটা কিছু চাওয়া হলো ওর থেকে যেটা পাওয়া মুশকিল, সেটা দেখা গেল এমন কিছু বিরাট ব্যাপারই নয়। আবার যে জিনিসটা খুব সহজে ওর থেকে পাওয়া যাবে বলে মনে হলো সেটা কিছুতেই পাওয়া যায় না। এরকম একটা মানুষ। কী যে আছে ভেতরে ওর বোঝা খুবই মুশকিল।

আরও পড়ুন : আটক ৩ শিক্ষার্থী রিমান্ডে

ঋতুপর্ণার দুলাভাই চরিত্রে থাকা খরাজ ‘বেলাশুরু’ ছবিতে মিষ্টি খেতে খুব ভালোবাসেন। তাইতো তিনি সব অভিনেতাদেরই কোনো না কোনো মিষ্টির সঙ্গে তুলনা করেন। যেখানে ঋতুপর্ণা তার চোখে অমৃতি।

আরও পড়ুন : জাফলংয়ে হামলায় পর্যটক কমছে

এছাড়া তার চোখে সৌমিত্র চট্টোপাধ্যায় রাবড়ি, স্বাতীলেখা সেনগুপ্ত পান্তুয়া, অপরাজিতা আঢ্য রসগোল্লা, নন্দিতা রায় গুড়, শিবপ্রসাদ মুখোপাধ্যায় জলভরা সন্দেশ, ইন্দ্রানী দত্ত চমচম, মনামী মিহিদানা, অনিন্দ্য পুরীর জিভে গজা, সুজয়প্রসাদ চট্টোপাধ্যায় কালাকাঁদ, শঙ্কর চক্রবর্তী মোরব্বা এবং প্রদীপ ভট্টাচার্য হলেন ছানাবড়া।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

বাংলাদেশে গ্যাসের নতুন আশা: ৪ ট্রিলিয়ন ঘনফুটের সম্ভাবনা

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দেশীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগ নি...

মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  

বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে মোংলা সমুদ্রবন্দরসহ সমগ্র উপকূলীয়...

রপ্তানিতে সুখবর, ৪৩ খাতে নগদ প্রণোদনা অব্যাহত

দেশের রফতানি খাতকে আরও গতিশীল রাখতে ৪৩টি পণ্য ও সেবা খাতে নগদ প্রণোদনা অব্যাহ...

নিরপেক্ষ নির্বাচনে এসেছে সরকার, তাই দায়বদ্ধতা আছে: রিজভী

বর্তমান সরকার জোর করে ক্ষমতায় আসে নাই, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে...

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: মামলা, গ্রেপ্তার ২

সাভারে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) পদযাত্রা কর্মসূচি শেষে সমাবেশ চলাকালে বিস...

দুর্দান্ত প্রত্যাবর্তনে কোয়ার্টারে আর্জেন্টিনা

বিশ্বকাপের শেষ ষোলোতে এক রোমাঞ্চকর লড়াইয়ে মিশরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফা...

মোংলায় বৈরী আবহাওয়া, দুর্ভোগে উপকূলের খেটে খাওয়া মানুষ 

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে মোংলা সমুদ্র বন্...

শিলই ইউনিয়নে পদ্মার ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা