কলকাতার সিনেমায় তাসনিয়া ফারিণ
বিনোদন

কলকাতায় ফারিণের শুরু

বিনোদন ডেস্ক : সময়ের অন্যতম জনপ্রিয় বাংলাদেশী অভিনেত্রী তাসনিয়া ফারিণ বাংলা নাটকে দারুণ অবস্থান তৈরি করে নিয়েছেন। দক্ষ অভিনয়ের সুবাদে ওয়েব প্ল্যাটফর্মেও অভিষেক হয়েছে তার। মোস্তফা সরয়ার ফারুকীর মতো নির্মাতার প্রজেক্টে কাজ করে ফেলেছেন তিনি।

আরও পড়ুন : সারা বিশ্বে সবকিছুর দাম ঊর্ধ্বমুখী

আরও এক ধাপ এগিয়ে গেলেন ফারিণ। নাম লেখালেন সিনেমায়। তবে দেশের নয়, কলকাতার সিনেমায়। টলিউডের প্রশংসিত নির্মাতা অতনু ঘোষের পরিচালনায় নির্মিতব্য সিনেমাটির নাম ‘আরও এক পৃথিবী’।

পশ্চিমবঙ্গের অতনু ঘোষ বরাবরই ভিন্ন ধাঁচের গল্প নিয়ে আসেন পর্দায়। তার নির্মিত ‘রবিবার’ সিনেমায় অভিনয় করে ভারতের ফিল্মফেয়ার পুরস্কার জিতেছেন বাংলাদেশের জয়া আহসান।

আরও পড়ুন : ইসরাঈলে হামলায় নিহত ৩

এবার তারই নির্দেশনায় অভিষেক হতে যাচ্ছে ফারিণের। নিঃসন্দেহে ফারিণ ভক্তদের জন্য বড় খবর এটি।

ভারতীয় সংবাদ মাধ্যম থেকে জানা গেছে, এই সিনেমার প্রেক্ষাপট লন্ডনকে ঘিরে। তাই পুরো শুটিং সেখানেই হবে। এসকে ফিল্মসের ব্যানারে নির্মিত হবে এটি।

আরও পড়ুন : আ’লীগ কার্যালয়ে ১৪৪ ধারা জারি

অতনু ঘোষ জানান, ‘আরও এক পৃথিবী’ সিনেমা মূলত চারজনের গল্প বলবে। যে চারজন মানুষের মাথার উপর নিজস্ব ও বিশ্বস্ত ছাদ নেই। সেই ছাদ খোঁজার গল্প ফুটে উঠবে সিনেমায়। আবার চারটি আলাদা চরিত্র এক সুতোয় বাঁধা পড়বেন গল্পের প্রয়োজনেই।

গুণী এই নির্মাতা বলেন, ‘কয়েকদিন আগে ফোর ফিট আন্ডার নামে একটা বই পড়েছিলাম। সেখান থেকেই ভাবনাটা। এই সিনেমায় লন্ডন একেবারে অন্যভাবে ধরা পড়বে। এতদিন সিনেপর্দায় যেভাবে লন্ডন দেখানো হয়েছে, সেটার চেয়ে অনেক আলাদা।’

আরও পড়ুন : শাস্তি পেলেন সেই ম্যাজিস্ট্রেট

প্রসঙ্গত, কলকাতার খ্যাতিমান নির্মাতা-অভিনেতা কৌশিক গাঙ্গুলিও অভিনয় করবেন। এছাড়াও থাকছেন সাহেব ভট্টাচার্য, অনিন্দিতা বসু প্রমুখ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা