সংগৃহীত ছবি
বিনোদন

বিয়ে করলেন সোনাক্ষী-জহির

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও অভিনেতা জহির। নানা প্রতিবন্ধকতা পেরিয়ে অবশেষে বিয়ের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করলেন তারা। এরই মধ্যে প্রকাশ্যে এসেছে এ জুটির বিয়ের ছবি।

আরও পড়ুন : জায়েদের সাথে অভিনয় করতে চায় টয়া

কয়েক সপ্তাহ ধরে সোনাক্ষী ও জহির ইকবালের বিয়ে নিয়ে বিভিন্ন ধরনের জল্পনা-কল্পনা চলছিল। তবে শুক্রবার থেকে চিত্রটা পরিষ্কার হয়ে যায়। মেহেদির অনুষ্ঠান থেকে শনিবার অভিনেত্রীর বাড়িতে পূজাপাঠ-সব কিছুই ক্যামেরাবন্দি হয়েছে ফটো সাংবাদিকদের।

রোববার সকালে আইনিভাবে বিয়ে করেন সোনাক্ষী-জহির। যদিও বিয়ে করতে যাওয়ার আগে বান্দ্রার একটি মসজিদ থেকে বের হতে দেখা যায় জহিরকে। তারপর থেকেই উৎকণ্ঠা, কখন নববধূর রূপে সোনাক্ষীকে দেখা যাবে। সব প্রতীক্ষা শেষে প্রকাশ্যে এলো নবদম্পতির ছবি।

আরও পড়ুন : বিয়ে করলেন চমক

জানা যায়, বিশেষ দিনের জন্য সাদা রং বেছে নিয়েছেন সোনাক্ষী। জহির ইকবালের বাড়ি থেকে সেই পোশাক পাঠানো হয়েছে সোনাক্ষীর কাছে। গাড়িতে করে সেই সাদা শাড়ি নিয়ে যাওয়ার সময় ফটো সাংবাদিকদের ক্যামেরায় তা ধরা পড়ে।

ভিডিওটি মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এ জুটির ছবি প্রকাশ্যে আসতেই তাদের শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন বলিউডের তারকারা।

আরও পড়ুন : আমি ডিভোর্সি

একটি সূত্র জানায়, রাত ৮টা থেকে শুরু হয়েছে সোনাক্ষী-জহিরের রিসেপশনের অনুষ্ঠানে। নিমন্ত্রিত অতিথিদের জন্যও রয়েছে বিশেষ ‘ড্রেস কোড’। বিয়ের নিমন্ত্রণপত্রেই উল্লেখ করা হয়েছে, অতিথিরা যেন লাল রং ছাড়া অন্য কোনো রঙের পোশাক পরে আসেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা