বিনোদন

রোজিনার পদ পেলেন রিয়াজ

সান নিউজ ডেস্ক : বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটিতে কার্যকরী পরিষদের সদস্য হিসেবে চিত্রনায়ক রিয়াজকে নেওয়া হয়েছে। কার্যকরী পরিষদের নির্বাচিত আরেক সদস্য রোজিনার স্থলাভিষিক্ত হলেন রিয়াজ।

আরও পড়ুন: কাতারে ৩ বাংলাদেশি শিক্ষার্থী নিহত

শনিবার (২৬ মার্চ) চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটির মিটিংয়ে কার্যকরী পরিষদের সদস্য হিসেবে রিয়াজকে নেওয়া হয়েছে।

কমিটির সহসাধারণ সম্পাদক চিত্রনায়ক সাইমন সাদিক তথ্যটি নিশ্চিত করেছেন।

গত ১০ ফেব্রুয়ারি শিল্পী সমিতি বরাবর পদত্যাগপত্র পাঠিয়েছিলেন রোজিনা। পরবর্তী সময়ে এটি তুলে নেওয়ার ঘোষণা দিলেও সেটি আর করেননি তিনি অভিনেত্রী। ফলে শনিবার রিয়াজকে কার্যকরী পরিষদের সদস্য ঘোষণার আগে রোজিনার পদত্যাগপত্র গৃহীত হয়।

এ বিষয়ে সাইমন সাদিক বলেন, আজকের মিটিংয়ে সভাপতিসহ কমিটির ১২ জন উপস্থিত ছিলাম আমরা। সর্বসম্মতিক্রমে রোজিনা আপার পদত্যাগপত্রটি গৃহীত হয়। মিটিংয়ে রিয়াজ ভাই উপস্থিত না থাকলেও তার অনুমতিক্রমে এটি আমরা করেছি। গঠনতন্ত্র মোতাবেক সর্বসম্মতিক্রমে কমিটি যে কাউকে ওই পদে আনতে পারেন। সে হিসেবে রিয়াজ ভাইকে নেওয়া হয়েছে।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে আটক ৬৭

আগামী ৬ এপ্রিল সমিতির কার্যকরী পরিষদের পরবর্তী মিটিংয়ে রিয়াজের শপথের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।

প্রসঙ্গত, গত ২৮ জানুয়ারির নির্বাচনে কাঞ্চন-নিপুণ প্যানেল থেকে সহ-সভাপতি পদে নির্বাচন করেন নায়ক রিয়াজ ও ডিএ তায়েব। মিশা-জায়েদ প্যানেল থেকে জয়ী হন চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল ও খলনায়ক ডিপজল। তায়েব নির্বাচন বর্জন করেন।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা