বিনোদন

র‍্যাম্পে হাঁটলেন অপু বিশ্বাস

সান নিউজ ডেস্ক : চিত্রনায়িকা অপু বিশ্বাস বলেন, ফ্যাশনের দিক দিয়ে বন্দরনগরী চট্টগ্রাম এখন অনেক এগিয়ে গেছে। চট্টগ্রাম থেকে ভালো ভালো কাজ করছেন ফ্যাশন ডিজাইনাররা। চট্টগ্রামে আন্তর্জাতিক মানের এমন একটি বড় ফ্যাশন শো-র আয়োজন করায় আয়োজকদের ধন্যবাদ জানান তিনি।

আরও পড়ুন: করোনা আক্রান্ত লারা দত্ত

শুক্রবার (২৫ মার্চ) রাতে চট্টগ্রামের রেডিসন ব্লু বে ভিউ’র মোহনা হলে লামোর ইভেন্ট প্ল্যানার এবং এট্যায়ার ক্লাব বিডি’র উদ্যোগে ফ্যাশন শো অনুষ্ঠিত হয়। এই আয়োজনের প্রধান আকর্ষণ ছিলেন অপু বিশ্বাস। তার উপস্থিতি এবং অংশগ্রহণ অনুষ্ঠানটিকে আরও বৈচিত্রময় করে তোলে।

সেখানে ফ্যাশন শো-তে অংশ নিয়ে মুগ্ধতা প্রকাশ করেন জনপ্রিয় এই অভিনেত্রী। এছাড়া তিনি র‍্যাম্পে হেঁটেছেন এন্টিক ফ্যাশন ব্র্যান্ডের হয়ে।

এর আগে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের উদ্যোক্তা ডা. বিদ্যুৎ বড়ুয়া, বারকোড রেস্টুরেন্ট গ্রুপের কর্ণধার মঞ্জুরুল হক, হাবিব তাজকিরাজের চেয়ারম্যান সৈয়দ রুম্মান আহাম্মেদ, ফ্যাশন ডিজাইনার আইভি হাসানসহ বিভিন্ন ফ্যাশন হাউসের উদ্যোক্তারা।
উদ্বোধনী অনুষ্ঠানের পরেই স্মিতা চৌধুরীর উপস্থাপনায় শুরু হয় ফ্যাশন শো। এতে অংশ নেয় আর্ট, ম্যানহুড, ব্লু মুন ফ্যাশন, জেন্টেলম্যান, অস্টিনা’স কচার, ট্রাফিক, এলিওনরা বাই নাবিলা নওশিন সূচনা, এন্টিক। সর্বশেষ এন্টিক ফ্যাশন ব্র্যান্ডের সাথে শো-স্টপার ছিলেন জনপ্রিয় চিত্র নায়িকা অপু বিশ্বাস। কোরিওগ্রাফ করেন আশিকুর রহমান পনি।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, যা থাকছে কর্মসূচিতে

বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।...

টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে পূর্বশত্রুতার জেরে জয় (২৩) নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা