শহীদ আজাদের মায়ের নির্মম গল্প
বিনোদন

শহীদ আজাদের মায়ের নির্মম গল্প

বিনোদন নিউজ ডেস্ক : মহান স্বাধীনতা যুদ্ধের সময় গেরিলা যোদ্ধা শহীদ আজাদ ও তার মায়ের জীবনে ঘটে যাওয়া নির্মম ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘নিহত নক্ষত্র’। এখানে আজাদের চরিত্রে অভিনয় করেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব।

আরও পড়ুন : আজ মহান স্বাধীনতা দিবস

২৬ মার্চ উপলক্ষে নাটকটি নির্মাণ করেছেন সঞ্জয় সমদ্দার।

নির্মাতা সঞ্জয় বলেন, বিভিন্ন সীমাবদ্ধতা থাকার পরও চেষ্টা করেছি মহান মুক্তিযুদ্ধের ওই প্রেক্ষাপট তুলে আনতে। কাজটির জন্য বাড়তি চেষ্টা করতে হয়েছে। সবচেয়ে বেশি সময় ব্যয় হয়েছে চিত্রনাট্যের কাজে। এরপর বিভিন্নভাবে কাজ নির্বাহ করতে হয়েছে।

তিনি মনে করেন, মুক্তিযুদ্ধ ৯ মাস ধরে হলেও সেই সময় হাজার হাজার ঘটনা ঘটেছে ও গল্প তৈরি হয়েছে। তৎকালীন অনেক ঘটনা এখনও মানুষের অজানা। সেসব গল্প যদি মানুষ সঠিকভাবে জানতে পারে, তাহলে দেশপ্রেমে আরও উদ্বুদ্ধ হবে।

আরও পড়ুন : সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করবে দেশ

পরিচালক বলেন, অপূর্ব ভাই কাজটির প্রতি যেমন যত্নশীল ছিলেন, তেমন মনোযোগী ছিলেন। অপর সহশিল্পীরাও নিজেদের সেরাটা দিয়ে সাপোর্ট দিয়েছেন। তা না হলে এমন সিরিয়াস কাজ সঠিকভাবে তুলে আনা কঠিন ছিল আমার জন্য।

ইসতিয়াক অয়নের চিত্রনাট্যে ‘নিহত নক্ষত্র’ নাটকটিতে আরও অভিনয় করেছেন মনিরা মিঠু, জয় রাজ, সায়েম সামাদ প্রমুখ।

আরও পড়ুন : কাউকে ছাড় দেওয়া হবে না

বাস্তব ঘটনার সূত্র ধরে নাটকের একটি পর্যায়ে এসে জানা যায়, মুক্তিযুদ্ধের ময়দানে আজাদ মারা গেছেন। তবে কবে, কোথায়, কীভাবে তার মৃত্যু হয়, সেই খবর তার স্নেহময়ী মা জানতে পারেন না।

এরপর টানা ১৪ বছর শহীদ আজাদের মা ভাত খাননি। শুয়েছেন মাটিতে। প্রতীক্ষায় ছিলেন, হয়তো আজাদ ফিরে আসবে চিরচেনা হাসিমুখে মায়ের কাছে।

আরও পড়ুন : শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

মনিরা মিঠু মায়ের চরিত্রে এই নাটকে অভিনয় করেছেন।

‘নিহত নক্ষত্র’ নাটকটি প্রচার হবে ২৬ মার্চ রাত ৮টায় আরটিভি পর্দায়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা