বঙ্গবন্ধুর বায়োপিক ‘মুজিব’ কান উৎসবে
বিনোদন

বঙ্গবন্ধুর বায়োপিক কান উৎসবে

বিনোদন নিউজ ডেস্ক : কান ফিল্ম ফেস্টিভ্যাল বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাসম্পন্ন উৎসব। ফ্রান্সের নদী তীরবর্তী শহর কানে প্রতি বছর এই উৎসবের আয়োজন করা হয়। সেখানেই যাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন অবলম্বনে নির্মিত বহুল আলোচিত সিনেমা ‘মুজিব’। তবে প্রতিযোগী হিসেবে নয়, কান উৎসবে উন্মুক্ত করা হবে সিনেমাটির টিজার।

আরও পড়ুন : স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে বাংলাদেশ

সিনেমার পরিচালক শ্যাম বেনেগাল এ চমকপ্রদ সংবাদটি জানিয়েছেন। মার্কিন সাময়িকী ভ্যারাইটিকে তিনি বলেন, কানের পরিবেশকেরা এই সিনেমার প্রতি আগ্রহী হবেন বলে আশা করছি আমরা। কারণ, এটি বিশ্বের বৃহত্তম বাজার; যেখানে অন্য যে কোনও উৎসবের তুলনায় বেশি পরিবেশক উপস্থিত থাকেন।

জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে গত ১৭ মার্চ প্রকাশ করা হয় এই সিনেমার নাম ও পোস্টার। ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণকে ভিত্তি করে পোস্টারটি বানানো হয়। ‘মুজিব’ সিনেমার ট্যাগলাইন দেওয়া হয়েছে ‘একটি জাতির রূপকার’।

আসছে ১৭ মে শুরু হতে যাচ্ছে কান উৎসবের নতুন আসর। চলবে ২৮ মে পর্যন্ত। জমকালো এই আয়োজনেই প্রকাশ্যে আনা হবে ‘মুজিব’ সিনেমার টিজার। এ উপলক্ষে চলছে সিনেমাটির শেষ পর্যায়ের কাজ। নির্মাতা শ্যাম বেনেগাল জানান, বর্তমানে সিনেমার ভিএফএক্সের কাজ চলছে। উৎসবের আগেই সেটা সম্পন্ন হয়ে যাবে।

আরও পড়ুন : পালাবার নজির স্থাপন করেছে বিএনপি

উল্লেখ্য, ‘মুজিব’ সিনেমায় বঙ্গবন্ধুর ভূমিকায় অভিনয় করেছেন আরিফিন শুভ। বিভিন্ন চরিত্রে অরও অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, নুসরাত ফারিয়া, চঞ্চল চৌধুরী, দিলারা জামান, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, প্রার্থনা দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, মিশা সওদাগরসহ শতাধিক শিল্পী।

আরও পড়ুন : ‘নিরপেক্ষ’ থাকায় ঢাকার প্রতি কৃতজ্ঞ রাশিয়া

সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন ভারতের শান্তনু মৈত্র। একমাত্র গানটিও গেয়েছেন তিনি। কথা লিখেছেন জাহিদ আকবর।

আরও পড়ুন : মিরপুরে ৮ জনের যাবজ্জীবন

প্রসঙ্গত, বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে ‘মুজিব’। সিনেমাটি বাংলার পাশাপাশি হিন্দি ও ইংরেজি ভাষায়ও মুক্তি পাবে বলে শোনা যাচ্ছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা