রাফিয়াথ রশীদ মিথিলা
বিনোদন

অঝোরে কাঁদলেন মিথিলা

বিনোদন ডেস্ক: দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াথ রশীদ মিথিলা। ভোর রাতে শুটিং সেটজুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে নানা ইকুইপমেন্ট। কলাকুশলী-অভিনয়শিল্পীরা শ্রদ্ধা ভরে দাঁড়িয়ে আছেন। ব্যাকগ্রাউন্টে বাজছে একুশের গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’।

এ গান সৃজিতপত্নী মিথিলার কান ভেদ করে যেন হৃদয়ে লাগে, অঝোরে কাঁদতে থাকেন তিনি। পাশে দাঁড়ানো কলকাতার জনপ্রিয় অভিনেতা সৌরভ দাস তাকে শান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন। একটি ভিডিওতে এমন দৃশ্য দেখা যায়।

ভিডিওটি সৌরভ দাস তার ভেরিফায়েড ফেসবুকে পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন,‘যে ভাষায় মাকে ডাকি। যে সুরে গাই গান। সারা রাত শুটিং শেষে আজ ভারত লক্ষ্মী স্টুডিওতে একুশের ভোর। মন্টু পাইলট টিমের পক্ষ থেকে রইলো শ্রদ্ধা ও ভালোবাসা।’

মিথিলা বর্তমানে কলকাতায় ‘মন্টু পাইলট’ ওয়েব সিরিজের শুটিং করছেন। এতে তার বিপরীতে আছেন সৌরভ দাস। গত ২৭ জানুয়ারি কলকাতার কালীঘাটে শুরু হয় সিরিজটির শুটিং। কলকাতার দেবালয় ভট্টাচার্য হইচই’র জন্য নির্মাণ করছেন ওয়েব সিরিজটি। এতে নাম ভূমিকায় অভিনয় করছেন সৌরভ দাস, আর ভ্রমর চরিত্রে অভিনয় করছেন মিথিলা।

আরও পড়ুন: সুবহার মামলায় ইলিয়াসের আত্মসমর্পণ

শেক্সপিয়রের ‘ম্যাকবেথ’ নিয়ে নির্মিত হচ্ছে ‘মায়া’ চলচ্চিত্র। এর নাম ভূমিকায় দেখা যাবে মিথিলাকে। রাজর্ষি দে পরিচালিত এ সিনেমার শুটিং গত আগস্টে শেষ হয়েছে। টলিউড চলচ্চিত্রে এটিই মিথিলার প্রথম কাজ। এছাড়াও পরিচালক রিঙ্গো ব্যানার্জির ‘অ্যা রিভার ইন হেভেন’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন মিথিলা। এতে তার বিপরীতে দেখা যাবে ববি চক্রবর্তীকে।

বর্তমানে ব্র্যাক ইন্টারন্যাশানালের আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টের প্রধান হিসাবে কর্মরত আছেন রাফিয়াথ রশীদ মিথিলা। দুই বাংলায় খুব ব্যস্ত সময় পার করছেন এ অভিনেত্রী।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

চীনকে ৫ গোলে বিধ্বস্ত করে ঐতিহাসিক জয় পেয়েছে ফিলিস্তিন

চীনের বিপক্ষে দুর্দান্ত ও দাপুটে এক জয় দিয়ে নিজেদের এশিয়া সফর ও প্রস্তুতি ক্য...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা