বিনোদন

নুসরাতের সাথে যশের প্রেম

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়ার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন কলকাতার নায়ক যশ দাশগুপ্ত। প্রথমবারের মতো তারা একসাথে অভিনয় করছেন। যিনি কিনা আবার ওপার বাংলার অভিনেত্রী-সংসদ সদস্য নুসরাতের স্বামী। তবে এই সিনেমায় ঢাকার নুসরাতের প্রেমিক হিসেবে দেখা যাবে তাকে।

সিনেমার নাম রকস্টার। সিনেমাটি বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে।

গত ১৮ ফেব্রুয়ারি থেকে কলকাতায় শুরু হয়েছে এর শুটিং। পরিচালক আয়ুষ্মান প্রত্যুষ। প্রথম দিনের শুটিংয়ে নুসরাত ফারিয়াকে ছাড়াই কাজ করেছিলেন যশ। পরদিনই হাজির হন নুসরাত ফারিয়া। এবার প্রকাশ্যে এলো এই সিনেমায় দুজনের প্রেমের দৃশ্য। যেখানে রকিং পোশাকে হাজির বাংলাদেশি অভিনেত্রী।

প্রযোজক অরিন্দম দাস বলেন,বাংলার পাশাপাশি এটির হিন্দি সংস্করণও হবে। বাংলাদেশের পাশাপাশি মুক্তি দেওয়া হবে ভারতেও। বাংলাদেশ থেকে সিনেমাটি প্রযোজনা করছে শাপলা মিডিয়া ইন্টারন্যাশনাল।

আরও পড়ুন: ভাইরাল কাজলের ছবি

নুসরাত ফারিয়া বলেন, সিনেমাটি থ্রিলার ঘরানার হলেও সঙ্গে থাকছে লাভ স্টোরি। পর্দায় যা ফুটিয়ে তুলব আমি আর যশ। সেভাবেই শুটিং হচ্ছে। আশা করি সবার ভালো লাগবে।

উল্লেখ্য, বাংলাদেশের নায়িকা নুসরাত ফারিয়া পশ্চিমবঙ্গেও বেশ জনপ্রিয়। বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনার সিনেমা আশিকী দিয়ে কলকাতায় অভিষেক হয় তার। এরপর যৌথ প্রযোজনায় আরও ৫টি সিনেমা করেছেন তিনি। এগুলো হলো-হিরো ৪২০, বাদশা—দ্য ডন, প্রেমী ও প্রেমী, বিবাহ অভিযান, বস ২, ইন্সপেক্টর নটি কে। টালিগঞ্জের সিনেমা বিবাহ অভিযান এবং বিবাহ অভিযান-২ ও করেছেন তিনি।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা