বিনোদন

জায়েদকে নিষিদ্ধ করল ১৮ সংগঠন

বিনোদন ডেস্ক: অবশেষে চিত্রনায়ক জায়েদ খানকে নিষিদ্ধ করেছে ১৮ সংগঠন। বুধবার (৯ ফেব্রুয়ারি) রাতে বিষয় বিষয়টি নিশ্চিত করেছেন প্রযোজক খোরশেদ আলম খসরু।

এর আগে জায়েদ খান যে নিষিদ্ধ হতে চলেছেন, এমন কথা বুধবার সন্ধ্যায়ই জানান পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান। তিনি বলেন, ‘১৮ সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী জায়েদ খানকে চলচ্চিত্রের সকল কাজ থেকে নিষিদ্ধ করা হবে। আজ-কালের মধ্যেই এই ঘোষণা দেওয়া হবে।’

সোহানুর রহমান সোহানের এমন কথার দুই ঘণ্টা না যেতেই জায়েদ খানকে নিষিদ্ধের ঘোষণা আসলো। যদিও মঙ্গলবার বিকালেই এফডিসিতে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেন ১৮ সংগঠনের নেতারা। কিন্তু খবরটি গোপন রেখেছিলেন তারা।

খোরশেদ আলম খসরু বলেন, ‘জায়েদ আমাদের কোনো সংগঠনকেই মানেন না। সিনিয়রদের সমীহ করেন না। যেহেতু তিনি নিজের মেজাজ-মর্জি মতো চলেন, তাই সংগঠনগুলোরও তাকে আর দরকার নেই।’

তিনি আরও বলেন, ‘আমরা কেউই জায়েদ খানের সঙ্গে কোনো কাজ করব না। যদি কোনো সংগঠনের কোনো সদস্য জায়েদের সঙ্গে কাজ করেন, তাহলে সংশ্লিষ্ট সংগঠন সেই সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। দরকার পড়লে ওই ব্যক্তির সদস্যপদ বাতিল করা হবে।’

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় বাংলাদেশি নিহত

জানা গেছে, চিত্রনায়িকা নিপুণ যেহেতু সুপ্রিম কোর্টে আপিল করেছেন, তাই সেটির আদেশের অপেক্ষায় ছিল ১৮ সংগঠন। বুধবার বিকালে কোর্টের নির্দেশনা আসার পর সন্ধ্যায় ফের এফডিসিতে বৈঠকে বসেন নেতারা। সেখানেই আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের কাছে জায়েদ খানকে বয়কটের কথা জানিয়ে দেওয়া হয়।

ওই বৈঠকে উপস্থিত ছিলেন পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান, প্রযোজক সমিতির সাবেক সভাপতি খোরশেদ আলম খসরু, চিত্রগ্রাহক সমিতির সাবেক সভাপতি আসাদুজ্জামান মজনু এবং শিল্পী সমিতির আজীবন সদস্য অভিনেতা আলমগীর, নবনির্বাচিত সভাপতি ইলিয়াস কাঞ্চন, অভিনেত্রী নিপুণ, সাইমন সাদিক প্রমুখ।

আরও পড়ুন: জায়েদ-নিপুণের কেউ চেয়ারে বসবে না

এর আগে ২৮ জানুয়ারি শিল্পী সমিতির নির্বাচনে ১৮ সংগঠনের কেউ এফডিসিতে ঢুকতে না পারে সেই ব্যবস্থা করেছে এফডিসির এমডি ও প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা শহীদুল হারুনসহ জায়েদ খান চক্র। এই ঘটনার প্রতিবাদে সে সময় এফডিসির এমডির পদত্যাগ দাবি করেন ১৮ সংগঠনের নেতারা। পাশাপাশি প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা শহীদুল হারুনকে অবাঞ্ছিত ঘোষণা করেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

ট্রাম্পের হুমকির পর ১০ কোটি ব্যারেল তেল ও ডিজেল ছাড়ার সিদ্ধান্ত নিল জি-৭

সরবরাহ সংকটের কারণে জ্বালানির দাম ব্যাপকভাবে বেড়ে...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা