বিনোদন

মুক্তি পেয়েছে মীর সাব্বিরের ‘রাত জাগা ফুল’

বিনোদন ডেস্ক: মীর সাব্বিরের দীর্ঘদিনের ইচ্ছা ছিল সিনেমা বানাবেন। সেই সিনেমার জন্য আট মাস চুল–দাড়ি কামাননি। কমিয়ে দিয়েছিলেন নাটকের কাজ। একাই এক শ হিসেবে চালিয়ে গেছেন প্রচারণা। অবশেষে মীর সাব্বির পরিচালিত প্রথম সিনেমা রাত জাগা ফুল দেশের ২৯টি সিনেমা হলে মুক্তি পেয়েছে।

শুক্রবার (৩১ ডিসেম্বর) ঢাকার মধ্যে স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি, সীমান্ত সম্ভার, সনি, মিরপুর মহাখালীর এসকেএস, যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার মধুমিতা, চিত্রামহল, আনন্দ , গীত, রাজমনি, পুরবী নিউ গুলশান হলে মুক্তি পেয়েছে।

এছাড়া ঢাকার বাইরে বর্ষা (জয়দেবপুর), চাঁদ মহল (কাচপুর), নিউ মেট্রো (নারায়ণগঞ্জ), সিনেস্কোপ (নারায়ণগঞ্জ) চন্দ্রিমা (শ্রীপুর), মনিহার (যশোর), শংখ (খুলনা), চিত্রালী (খুলনা), পুরবী (ময়মনসিংহ), নন্দিতা (সিলেট), রুপকথা (পাবনা), নন্দিতা (সিলেট) সুগন্ধা (চট্টগ্রাম) সিনেমায়ও ছবিটি চলবে।

সিনেমায় বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস ঐশী, দিলারা জামান, আবুল হায়াত, শর্মিলী আহমেদ, ফজলুর রহমান বাবু, ডা. এজাজুল ইসলাম, নাজনীন চুমকি, রাশেদ মামুন অপু, জয়রাজ, আবু হোরায়রা, তানভীর প্রমুখ।

এর আগে ছবিটির প্রচারণার অংশ হিসেবে মীর সাব্বিরকে দেখা গেল ব্যতিক্রমী মেকআপে রাস্তার দর্শকদের চমকে দিচ্ছেন, কখনো রাতজাগা শ্রমজীবী মানুষের সঙ্গে সিনেমার প্রচারণায় ব্যতিক্রমী ফ্ল্যাশ মব তৈরি করছেন। সিনেমাটির পোস্টার, ট্রেলার, গানও ছিল আলোচনায়।

মীর সাব্বির বলেন, ‘আমি কখনোই কথায় নয়, কাজে বিশ্বাসী। এটাই আমার শক্তি। বেশি কথা বলে তো লাভ নেই, কাজেই প্রমাণ দেব। দেশের দর্শকদের ওপর এতটুকু আস্থা আছে, ভালো সিনেমা হলে আবার দর্শক হলে ফিরবেন।’

তিনি আরও বলেন, ‘অনুদানের সিনেমা হলেও আমি নিজেই সিনেমার সঙ্গে প্রযোজক হিসেবে যুক্ত হয়েছি। আমরা অপেক্ষা করেছি। কিন্তু কোনো ছাড় দিয়ে কাজ করিনি। আমার সিনেমার গল্প, চরিত্র, কালার, সাউন্ড মিক্সিং, গান, ব্যাকগ্রাউন্ড স্কোর কোনো জায়গায় দায়সারা কাজ করিনি। আমি চেয়েছি, দর্শক সিনেমার মধ্য দিয়ে নিজেকে, দেশকে খুঁজে পাবেন।’

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা