বিনোদন

সুবাহকে ডিভোর্স দিব, কারিনের সঙ্গেই থাকতে চাই

বিনোদন ডেস্ক: বহুল আলোচিত-সমালোচিত নবাগত চলচ্চিত্র নায়িকা সুবাহ শাহ হুমায়রার স্বামী ইলিয়াস হোসাইন বলেছেন, ‘আমি কেন, দুনিয়ার কেউ ওর (সুবাহ) সঙ্গে সংসার করতে পারবে না। ওর সাথে বিয়ে না হওয়াতে নাসির অনেক ভাগ্যবান। অল্প কয়েকদিনে যা দেখলাম, তা বলার বাহিরে। আমার নামে যাতে বদনাম করতে না পারে, সেই জন্য বিয়ে করেছি। কেউ যাতে কোনো ধরনের বদনাম না দিতে পারে। আমি সুবাহকে ডির্ভোস দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি কারিনের সঙ্গেই থাকতে চাই।’

তিনি আরও জানান, ‘পরপর দুইদিন আমার গায়ে হাত তুলেছে। বিয়ের দশ দিনের মাথায় রাস্তায় গাড়ি চালানো অবস্থায় আমাকে মেরেছে। নরমাল একটি কথায় চোখে হিট করেছে। হুমকি দেয়, গাড়ি থেকে লাফিয়ে পরে আমাকে ফাঁসাবে। এছাড়াও নানান কথা বলে। আমি নিরাপত্তাহীনতায় ভুগছিলাম। জিডি করে এখন কিছুটা স্বস্তিতে আছি।’ তিনি আরও জানান, ‘বাংলাদেশে পুরুষ নির্যাতন হয়। তবে তার জন্য কোনও আইন নেই। আমি নির্যাতনের শিকার। সুবাহর আসল উদ্দেশ্য কী- সেটা নিয়ে আমি কনফিউজড। কখনও আমার কাছে টাকা পয়সা চায়নি৷ কিন্তু কথায় কথায় আমার ক্যারিয়ার শেষ করে দেওয়ার হুমকি দেয়। তাই সিদ্ধান্ত চূড়ান্ত, কারিনের সঙ্গেই থাকব। সুবাহকে ডির্ভোস দেয়ার প্রস্তুতি নিচ্ছি।’

ইলিয়াস বলেন, ‘সুবাহ আমার খুব ভালো বন্ধু ছিল। ও (সুবাহ) ভালো করেই জানত, আমার দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বেশ কয়েক মাস ধরে দূরত্ব চলছিল। এই সুযোগটা কাজে লাগিয়েছে। যেটা আমি বুঝতে পারিনি। বিয়ে না করলে আমার মানসম্মান, ক্যারিয়ার শেষ করে দেয়ার হুমকিও দিয়েছে। সুবাহ বেশ কিছুদিন ধরে বিভিন্নভাবে আমাকে ব্ল্যাকমেইল করতেছিল। মানসম্মানের কথা চিন্তা করে এতদিন চুপ ছিলাম। কয়েকদিন ধরে একের পর এক আপত্তিকার ঘটনা ঘটছে, যা আমার জন্য বিব্রতকর। পরে ভেবে দেখলাম, সত্যটা সবার জানা উচিত। আর তাই মুখ খুলতে বাধ্য হলাম।’ গায়কের ভাষ্য, সুবাহর সঙ্গে আমার আড়াই বছরের পরিচয়। তবে বেশি কাছাকাছি আসা হয় আড়াই মাস হবে। বন্ধু হিসেবে কথা বলার জন্য যোগাযোগ করেছিলাম। তবে বুঝতে পারিনি আমার সরলতার সুযোগ নিয়ে ফাঁসাবে। বিয়ে তো আমি করতে চাইনি। জোর করে ব্ল্যাকমেইল করে বিভিন্ন হুমকি দিয়ে বিয়ে করতে বাধ্য করেছে। আমি বিয়েতে রাজি ছিলাম না।’

দ্বিতীয় স্ত্রীর সঙ্গে ডিভোর্স প্রসঙ্গে ইলিয়াস জানান, ‘আমাদের ডির্ভোস হয়নি। ডির্ভোস দেওয়ার জন্য আমাকে চাপ প্রয়োগ করে সুবাহ। কারিন আমার স্ত্রী৷ মাঝে কারিনের সঙ্গে কয়েক মাস আমার যোগাযোগ ছিল না। আর সেই সুযোগটা সুবাহ নিয়েছে। বিভিন্নভাবে ব্ল্যাকমেইল করেছে। পরে আমি কাগজ পাঠিয়েছি। তবে কারিনকে সাইন করতে না করে দিই। কারিনের সঙ্গে ডির্ভোস হওয়ার এক বছর পর বিয়ের কথা জানাবে বলেছিল সুবাহ। কিন্তু বিয়ের দশ দিনের মাথায় ছবি প্রকাশ করে৷ আমার আড়ালে ছবি তুলেছে। আমার ব্যক্তিগত কিছু ছবি ও ভিডিও দিয়ে সুবাহ আমাকে প্রতিনিয়ত ব্ল্যাকমেইল করেছে। বিয়ে না করলে এগুলো নেটে ছড়িয়ে দেবে বলে হুমকি দেয়। সেই ভয় থেকে বিয়ে করতে বাধ্য হয়েছি।’

প্রসঙ্গত, গত ১ ডিসেম্বর অনেকটা গোপনেই নবাগত চিত্র নায়িকা সুবাহ শাহ হুমায়রাকে বিয়ে করেন ইলিয়াস। বিয়ের খবর প্রকাশ্যে আসতেই ইলিয়াস গণমাধ্যমকে বলেন, গত ১ ডিসেম্বর আমাদের বিয়ে হয়েছে। তার আগে আমাদের প্রেমের সম্পর্ক ছিল। আমাদের প্রেমের পরিণতি দেওয়ার জন্য বিয়ে করেছি।

গত বুধবার (২৯ ডিসেম্বর) ফেসবুকে নিজের হাত কাটার কিছু ছবি পোস্ট করে সুবাহ লিখেছেন, ‘বিয়ের মাত্র এক মাসও হয় নাই, অথচ দেখেন আমার হাতের অবস্থা কি করে দিছে। এর পর বুধবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় ইলিয়াসের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে জিডির বিষয়ে জানান সুবাহ। তিনি লিখেছেন, ‘ইলিয়াস হোসাইন আমার নামে কাল (২৮ ডিসেম্বর) থানায় জিডি করেছেন, আমি নাকি তাকে ফাঁসিয়ে বিয়ে করেছি!

জানা গেছে, ‌‘না বলা কথা’, ‘আমার ভিতর’, ‘এক পলকে’, ‘নীল নয়না’, ‘সারাটি জীবন’, ‘শোন একটা কথা বলি’ গানগুলোর মাধ্যমে শ্রোতামহলে জনপ্রিয়তা পেয়েছেন ইলিয়াস। অন্যদিকে সুবাহ ২০১৯ সালে রফিক সিকদারের ‘বসন্ত বিকেল’ চলচ্চিত্রের মাধ্যমে সিনেমার কাজ শুরু করেন। এরপর একে একে ছয়টি চলচ্চিত্রে কাজ করেন সুবাহ। যদিও এখন পর্যন্ত তার কোনো ছবিই মুক্তি পায়নি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবির মাহামুদুল এখন অ্যামাজনের সিনিয়র ম্যানেজার ‎ 

‎বিশ্ববিখ্যাত প্রযুক্তি ও রিটেইল জায়ান্ট 'অ্যামাজন'-এর সিনিয়র ম...

বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা বিশ্বব্যাংকের

বাংলাদেশকে প্রায় প্রায় ১৩ হাজার ২০০ কোটি টাকা (১ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলার)...

হাবিবসহ ৫ পুলিশের মামলার রায় রোববার

জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলি করার...

সফর শেষে বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর 

মালয়েশিয়া ও চীনে প্রথম বিদেশ সফর সম্পন্ন করে দেশে ফিরে বাবা শহীদ প্রেসিডেন্ট...

‘বাংলাদেশ ফার্স্ট’: প্রধানমন্ত্রী

বাংলাদেশের মানুষ তাদের স্বার্থ দেখার জন্যই সরকার ও সংসদ সদস্যদের দায়িত্ব দিয়ে...

বিশ্বকাপে ইতিহাস গড়া দলের অধিনায়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়ে আলোচনায় উঠে এসেছে ছোট্ট দেশ কেপ ভার্দে।...

মুক্তিযুদ্ধ ও জুলাই আন্দোলন এক নয়: ত্রাণমন্ত্রী

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাইয়ের গণআন্দোলনকে একই দৃষ্টিভঙ্...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকার আহ্বান

দেশের ভবিষ্যৎ নির্মাণে তরুণ প্রজন্মের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য...

মামলার জটে থমকে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগ

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক সংকট দিন দিন আরও প্রকট হয়ে...

মঠবাড়িয়া ফিশ মার্কেটে দোকান বরাদ্দে অনিয়মের অভিযোগ

‎পিরোজপুরের মঠবাড়িয়া পৌর ফিশ মার্কেটে দোকান বরাদ্দে অনিয়ম ও বৈষম্যের অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা