শাবনূর
বিনোদন

হাসপাতালে শাবনূর

বিনোদন ডেস্ক: নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। সিডনির একটি হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন তরুণদের হৃদয় হরণকারী এই অভিনেত্রী।

বুধবার (২৯ ডিসেম্বর) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন তার বোন ঝুমুর।

তিনি জানান, আগের সপ্তাহ থেকে শাবনূরের জ্বর ছিল। এরপর তার করোনা পরীক্ষা করা হয়। এতে পজিটিভ আসে। বাসায় কয়েকদিন আইসোলেশনে ছিলেন। হঠাৎ করেই সমস্যা বোধ করলে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে গিয়ে ভর্তি হন।

ঢাকাই সিনেমার সবচেয়ে জনপ্রিয় নায়িকাদের একজন শাবনূর। নব্বই দশকে জনপ্রিয়তার আকাশ ছুঁয়েছিলেন তিনি। এরপর শূন্য দশকেও ছিলেন চাহিদার তুঙ্গে। কিন্তু প্রায় এক যুগ ধরেই তিনি সিনেমার পর্দায় অনুজ্জ্বল। দীর্ঘ দিন ধরে বসবাস করছেন অস্ট্রেলিয়ার সিডনিতে।

গত ১৪ ডিসেম্বর ছিল শাবনূরের জন্মদিন। সেই উপলক্ষে তার দেশে ফেরার কথা ছিল। কিন্তু কোনো কারণে আসতে পারেননি। তবে জন্মদিন উপলক্ষে ভক্তদের একটি উপহার দিয়েছেন অভিনেত্রী। নতুন একটি ইউটিউব চ্যানেল খুলেছেন তিনি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। মঙ্গলবার (১১ আগস্ট) প্রতি ভরি সোনায় ১ হা...

পল্লবীতে ‘ল্যাংড়া’ রুবেলসহ গ্রেপ্তার পাঁচ

রাজধানীর পল্লবীতে মাদক বিক্রির ১৫ লাখ টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে গুলি করে হত...

বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে জাহাজ চলাচল নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিশ্ববাজারে আবারও...

অন্ধকারে জনজীবন: তীব্র গরমে বিদ্যুতের জন্য হাহাকার, কোথাও ১৬ ঘণ্টা লোডশেডিং

দেশজুড়ে তীব্র তাপপ্রবাহের মধ্যে নতুন করে বড় ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে ভয়াব...

মুন্সীগঞ্জে শিশু পার্কের কাজ পরিদর্শনে এমপি রতন

মুন্সীগঞ্জ পৌরসভার নির্মাণাধীন আধুনিক ‘পৌর শিশু পার্ক’-এর কাজের অ...

সন্ধ্যা ৭টার মধ্যে নিভবে সব আলোকসজ্জা

বিদ্যুৎ সাশ্রয় ও জাতীয় বিদ্যুৎ ব্যবস্থাপনা আরও কার্যকর করতে দেশজুড়ে নতুন ন...

ঘরের বসেই ফিটনেস: বর্ষায় শরীর চর্চার সহজ উপায়

বর্ষার দিনে ঝুম বৃষ্টি, কর্দমাক্ত রাস্তা কিংবা পিচ্ছিল ফুটপাতের কারণে সকালে হ...

শেরপুরে মাঝরাতে নারীসহ পাসপোর্ট অফিসের এডি আটক

শেরপুর জেলা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক (এডি) মো. রুস্তম আলীকে এক নারীসহ আ...

বুড়ো বয়সে কর্নেল অলির ‘ভীমরতি’ হয়েছে: ফজলুর রহমান

রাষ্ট্রপতি পদে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদকে নিয়ে কড়া মন্তব্...

ফেসবুকে সরব গাজী নজরুল, দিলেন ‘ন্যায়ের’ বাণী

সম্প্রতি এক তরুণীর সঙ্গে একাধিক ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় আলোচনায় আসা সাতক্ষীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা