বিনোদন

আমাদের সংসার ভাঙার পথে, শুধু ডিভোর্স বাকি

বিনোদন ডেস্ক: কণ্ঠশিল্পী ইলিয়াস হোসেনকে বিয়ে করে আলোচনা-সমালোচনার মধ্যেই মুখ খুলেছেন তার তৃতীয় স্ত্রী সুবাহ শাহ হুমায়রা। এই মডেল ও অভিনেত্রী বলেছেন, ‘আমাদের সংসারটা একদম ভাঙার পথে, শুধু ডিভোর্সটাই বাকি আছে। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দাম্পত্য কলহ নিয়ে ফেসবুক লাইভে দীর্ঘ বক্তব্যে এসব কথা বলেন সুবাহ।

তিনি বলেন, ‘আমি লাইভে আসতে বাধ্য হলাম। আমাদের সংসারটা একদম ভাঙার পথে। শুধু ডিভোর্সটাই বাকি আছে। অথচ কয়েকদিন আগে আমাদের বিয়ে হয়েছে। এসব হচ্ছে শুধু একটা মেয়ের জন্য। বিয়ের আগেও তাকে বলেছি যদি তোমার সমস্যা থাকে তবে তুমি বলতে পারো। তখন কারিন বলেছে, তার কোনো সমস্যা নাই। এসব কথপোকথনের রেকর্ডও আমার কাছে আছে।’

ইলিয়াসের সাথে ঝগড়ার সময় ফেসবুক লাইভে আসার কারণ ব্যাখ্যা করে সুবাহ বলেন, ‘যখন ইলিয়াসের সাথে আমার ঝগড়া চলছিল, তখন রাগের মাথায় লাইভে আসছিলাম। আমি এটা জানাতে চেয়েছি যে, আমরা কতটা অশান্তির মধ্যে আছি।’

এর আগে কারিন সম্পর্কে মডেল ও অভিনেত্রী সুবাহ বলেছিলেন, ‘আমি তো জানি ইলিয়াসের সাথে কারিনই লিভ টুগেদার করেছিল। কারণ হলো ওই বিয়ের কোনো লিগ্যাল কাবিননামাই নেই!!! হাহাহা। ওই মেয়ে থাকে বিদেশে তিন বছর ধরে বাংলাদেশে আসে না শুধু মোবাইলে মোবাইলে কথা বললে কি সংসার হয় নাকি?

তিনি আরও বলেন, কারিন এবং তার মায়ের অনেক অবৈধ সম্পর্ক আছে বিদেশে এবং বাংলাদেশ এটাও আমি জানি। সে মেন্টালিভাবে পেরা দিতো অলওয়েজ। এটা ইলিয়াসের সার্কেলের সবাই জানে যে ওরা ম্যারেড লাইফে কখনো হ্যাপি ছিল না। আর ওই মেয়ে তিন বছর ধরে বাংলাদেশে আসে না ফিজিক্যাল রিলেশনও ছিল না। আমি তখন ইলিয়াসের ভালো বন্ধু ছিলাম। পরে আমাদের দুজনের ভালোলাগা থেকেই বিয়ের ডিসিশন নিয়ে আমরা ফ্যামিলিগতভাবে সবাইকে জানিয়ে যা করার করেছি। আমরা তো পাপ কিছু করিনি।’

প্রসঙ্গত, মডেল ও অভিনেত্রী সুবাহ শাহ হুমায়রাকে বিয়ে করেছেন কণ্ঠশিল্পী ইলিয়াস হোসেন। তাদের বিয়ের কথা প্রকাশ্যে এলে দ্বিতীয় স্ত্রীকে ডিভোর্স না দিয়েই সুবাহকে বিয়ে করার অভিযোগ করেন গায়কের দ্বিতীয় স্ত্রী মডেল কারিন নাজ।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা