মুনমুন-হিরো আলম
বিনোদন

হিরো আলমের ছবিতে ‘নায়িকা মুনমুন’

বিনোদন ডেস্ক: ঢালিউডের আলোচিত নায়িকা মুনমুন এবার ‘বউ জামাইয়ের লড়াই’ নামের নতুন একটি সিনেমায় অভিনয় শুরু করেছেন। ছবিটি প্রযোজনা করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত অভিনেতা আশরাফুল আলম ওরফে হিরো আলম। এবারই প্রথম ক্যামেরার সামনে মুখোমুখি হলেন মুনমুন-হিরো আলম।

জানা গেছে, শনিবার (২০ নভেম্বর) সাভারের ডিপজলের বাড়িতে ছবিটি শুটিং শুরু হয়েছে। ‘বউ জামাইয়ের লড়াই’ সিনেমাটি পরিচালনা করছেন বাবুল রেজা। এতে মুনমুন ও হিরো আলম ছাড়াও অভিনয় করছেন গাঙ্গুয়া, নতুন অভিনেত্রী নুসরাত, জারা জেরিন প্রমুখ। তবে হিরো আলমের নায়িকার বোনের চরিত্র করছেন মুনমুন।

বিষয়টি নিশ্চিত করে হিরো আলম বলেন, মুনমুন আপার সঙ্গে শুটিং করার পর আপা বললেন, ‘আগে আপনার সম্পর্কে অন্য রকম কিছু শুনেছিলাম। আপনাকে সবাই কেন যে অন্য রকম ভাবে! দূর থেকে মানুষ অনেক কিছুই বলে, কিন্তু আপনি তো অভিনয়ে অনেক মনোযোগী।’ আপার কথাগুলো ভালো লেগেছে। সিনেমাটাও দর্শকদের ভালো লাগবে আশাকরি।

হিরো আলম আরও বলেন, মুনমুন আপা, পরিচালক মালেক আফসারী সাহেব ও আমি একটি লাইভ অনুষ্ঠান করেছিলাম। সে লাইভে কথা দিয়েছিলাম আমার সিনেমায় মুনমুন আপাকে নেব। সেই কথা এবার রাখলাম।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

বিশ্বের সেরা শহর নিউইয়র্ক

লন্ডন, প্যারিস, সিয়াটল ও সান ফ্রান্সিসকোর মতো বিশ্বখ্যাত ও প্রভাবশালী মেট্রো...

হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে ছয়জনের মৃত্যু...

গাজায় ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার সংগ্রাম

ইসরায়েলি চেকপয়েন্টে স্বামী নিখোঁজ হওয়ার পর থেকেই চরম অনিশ্চয়তা, অভাব আর একাক...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা