কবির বকুল
বিনোদন

কবির বকুলের জন্মদিন

বিনোদন ডেস্ক: বাংলা সঙ্গীতের জনপ্রিয় এবং হিট গানের গীতিকার কবির বকুলের জন্মদিন আজ। গত কয়েক বছরে দেশের চলচ্চিত্রের বাণিজ্যিক সফল গানের মধ্যে কবির বকুলের লেখা গান অন্যতম।

কবির বকুল ১৯৬৬ সালের ২১ নভেম্বর চাঁদপুরে জন্মগ্রহণ করেন। তার স্ত্রী সংগীত শিল্পী দিনাত জাহান মুন্নী। তাদের দুই মেয়ে প্রেরণা, প্রতীক্ষা ও ছেলে প্রচ্ছদ।

কবির বকুল ১৯৮৬ সাল থেকে কবিতা, গান লেখালেখির সাথে জড়িত। ১৯৮৮ সালে তিনি প্রথম ১৩টি গান লিখে শিল্পী তপন চৌধুরীকে দেন। সেখান থেকে দুটি গান দুটি অ্যালবামে আসে। প্রথম গান ছিল 'কাল সারা রাত তোমারই কাকন যেন মনে মনে রিনিঝিনি বেজেছে' যার গায়ক ছিলেন শিল্পী আইয়ুব বাচ্চু। দ্বিতীয় গানটি ছিলো 'পথে যেতে যেতে খুঁজেছি তোমায়' যার গায়ক ছিলেন শিল্পী নাসিম আলী খান।

এখন পর্যন্ত আট শতাধিক ছায়াছবির গান লিখেছেন কবির বকুল। সবমিলিয়ে তার লেখা গানের সংখ্যা পাঁচ হাজারেরও বেশি। সঙ্গীতে বিশেষ অবদানের জন্য তিনি চার বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। তিন বার জিতেছেন বাচসাস পুরস্কার। এ ছাড়া বাংলাদেশ প্রযোজক সমিতির পুরস্কার এবং বিনোদন বিচিত্রা পুরস্কারসহ অসংখ্য পুরস্কার তিনি অর্জন করেছেন।

কবির বকুলের আরও একটি বড় পরিচয় আছে। তিনি একজন বিশিষ্ট সাংবাদিক। ১৯৯৩ সালে দৈনিক ভোরের কাগজে যোগদানের মধ্য দিয়ে তার সাংবাদিক জীবন শুরু হয়। পরবর্তীতে ১৯৯৮ সালে প্রতিষ্ঠাকালীন সময় থেকে তিনি প্রথম আলোতে কর্মরত ছিলেন। মাছরাঙ্গা টেলিভিশনের হেড অব ইভেন্ট অ্যান্ড প্ল্যানিং হিসেবে কর্মরত ছিলেন ২০১১ জুলাই থেকে ২০১৫ সালের ৩ এপ্রিল পর্যন্ত। ২০১৫ সালের ১ জুন থেকে তিনি তার পু​রনো কর্মস্থল দৈনিক প্রথম আলোতে আবার যোগ দিয়েছেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

বিশ্বের সেরা শহর নিউইয়র্ক

লন্ডন, প্যারিস, সিয়াটল ও সান ফ্রান্সিসকোর মতো বিশ্বখ্যাত ও প্রভাবশালী মেট্রো...

হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে ছয়জনের মৃত্যু...

গাজায় ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার সংগ্রাম

ইসরায়েলি চেকপয়েন্টে স্বামী নিখোঁজ হওয়ার পর থেকেই চরম অনিশ্চয়তা, অভাব আর একাক...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা