কঙ্গনা রানাউত
বিনোদন

ভারত জেহাদি দেশ হয়ে গেছে 

বিনোদন ডেস্ক: ভারত জেহাদি দেশ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন সদ্য পদ্মশ্রী জয়ী কঙ্গনা রানাউত।

গুরু নানকের জন্মদিনে বিরাট ঘোষণা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিতর্কিত তিন কৃষি আইন প্রত্যাহার করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। কৃষকদের কাছে ক্ষমাও চেয়েছেন মোদি।

অবশেষে সাফল্য পেয়েছে কৃষকদের দীর্ঘদিনের আন্দোলন। আইন প্রত্যাহারের পরই আন্দোলনরত কৃষকদের উদ্দেশে প্রধানমন্ত্রীর অনুরোধ, ‘এবার আপনারা বাড়ি ফিরে যান।’

প্রধানমন্ত্রী জানিয়ে দিয়েছেন, সংসদের আসন্ন অধিবেশনেই এই তিনটি বিতর্কিত আইন প্রত্যাহারের আইনি প্রক্রিয়া শুরু হবে।

এই ঘোষণার সঙ্গে সঙ্গেই সাড়া পড়ে গেছে ভারতজুড়ে। গত এক বছর ধরে নতুন তিন কৃষি আইন প্রত্যাহারের দাবিতে কৃষক বিক্ষোভ প্রভাবিত করেছে দেশের বৃহত্তম অংশকে। বাদ জাননি সেলেব্রিটিরাও। বিভিন্ন সময়ে আইনের পক্ষে ও বিপক্ষে মন্তব্য করতে দেখা গেছে তাদের।

শুক্রবার (১৯ নভেম্বর) প্রধানমন্ত্রীর ঘোষণার পরও সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া জানাতে শুরু করেছেন তারকারা। সেখানে ক্ষোভ প্রকাশ করলেন কঙ্গনা রানাউত।

এই সিদ্ধান্তকে মানতেই পারছেন না কঙ্গনা রানাউত। ‘কন্ট্রোভার্সি কুইন’ ইনস্টাগ্রামে জানিয়েছেন, 'দুঃখজনক, লজ্জাজনক ও সম্পূর্ণ অন্যায়। সংসদে নির্বাচিত সরকারের পরিবর্তে যদি রাস্তায় বসে থাকা লোকেরাই আইন বানাতে শুরু করে, তাহলে মানতেই হবে এটা একটা জেহাদি দেশ।'

এরপরই কটাক্ষ করে তিনি লেখেন, 'তাদের সকলকে অভিনন্দন যারা এটা চেয়েছিলেন।'

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২

নাইজেরিয়ায় সামরিক বাহিনীর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৩২ জন নিহত হয়েছেন। নিহতদ...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা