সাদিয়া জাহান প্রভা
বিনোদন

ফের বাগদান সেরেছেন প্রভা

বিনোদন ডেস্ক: গত বছরই বাগদান সেরেছেন ছোট পর্দার লাস্যময়ী অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। রূপ-লাবণ্যে যেমন দর্শকের হৃদয় হরিণী, অভিনয়েও তার দক্ষতা নিপুণ। শোবিজে আত্মপ্রকাশের পর চমৎকারভাবে নিজেকে মেলে ধরেছিলেন। কিন্তু বিয়ে এবং একটি অপ্রত্যাশিত ঘটনার কারণে হোঁচট খান তিনি।

ধারণা করা হচ্ছে, গত বছরই বাগদান সেরেছেন প্রভা। তার সোশ্যাল অ্যাকাউন্ট ঘাঁটলে এমনটাই অনুমান করা যায়। প্রশ্ন উঠতে পারে, তার হাতের আংটি শুটিংয়ের প্রয়োজনেও হতে পারে। এর বিপরীতে জবাব হলো, প্রভা তার অনামিকায় একটি নির্দিষ্ট আংটিই পরেন। এবং সেটা গত বছরের মাঝামাঝি সময় থেকে।

এদিকে, আবারও ঘুরে দাঁড়িয়েছেন প্রভা। নিয়মিত কাজও করছেন। তবে এখন তিনি ব্যক্তিগত জীবন একেবারেই নিজের মতো করে আড়ালে রাখেন। নিজের ফেসবুক অ্যাকাউন্টটিও রাখেন প্রাইভেসিতে।

শোনা যাচ্ছে, নতুন করে ঘর বাঁধতে চলেছেন প্রভা। ইতোমধ্যে তার বাগদানও হয়ে গেছে। তার সোশ্যাল অ্যাকাউন্টে আপলোড করা বিভিন্ন ছবিতে বাগদানের ইঙ্গিতও মিলেছে। বহু ছবিতে তার অনামিকায় দেখা গেছে আংটি।

মাঝে একবার গুঞ্জন শোনা গিয়েছিল, ছোট পর্দার এক তরুণ অভিনেতার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন প্রভা। তার নামের প্রথমে ‘জে’ অক্ষরটি রয়েছে। যদিও প্রভা কিংবা ওই অভিনেতার পক্ষ থেকে এ গুঞ্জনের বিপরীতে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

প্রভা প্রথম বিয়ে করেছিলেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বকে। ২০১০ সালে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। কিন্তু এরপরই প্রাক্তন প্রেমিক-বাগদত্তার সঙ্গে প্রভার একটি স্ক্যান্ডাল ফাঁস হয়। এ কারণে এক বছরের মাথায় অপূর্বর সঙ্গে ডিভোর্স হয়ে যায় তার।

২০১১ সালে মাহমুদ শান্ত নামের এক ব্যক্তিকে বিয়ে করেন প্রভা। সেই সংসার টিকেছিল ২০১৪ সাল পর্যন্ত। এরপর থেকে একাই ছিলেন অভিনেত্রী। তবে এবার হয়ত একাকীত্ব ঘুচিয়ে নতুন করে সংসারের স্বপ্ন বুনতে চলেছেন তিনি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা