ছবি: সংগৃহীত
বিনোদন

কঠিন সময়ে রচনা

বিনোদন ডেস্ক: কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন কলকাতার জনপ্রিয় চিত্রনায়িকা রচনা ব্যানার্জি। সম্প্রতি বাবাকে হারিয়ে নায়িকার পারিবারিক জীবনে বিপর্যয় নেমে এসেছে।

সম্প্রতি ৮৪ বছর বয়সে মারা যান রচনা ব্যানার্জির বাবা রবীন্দ্রনাথ ব্যানার্জি। এ অভিনেত্রী বাবার হঠাৎ মৃত্যু মেনে নিতে পারছেন না।

ফেসবুকে বাবার একটি ছবি শেয়ার করেছেন রচনা। ক্যাপশনে তিনি লেখেন, ‘আমার বাপি…ভাবিনি একদিন একা হয়ে যাব। ভাবিনি তুমি চলে যাবে এখনও অনেকগুলো বছর তোমাকে ছাড়া কাটাতে হবে। তোমার আশীর্বাদ আমাদের সঙ্গে আছে আমি জানি। থাকবো…থাকতে হবে। তুমি ভালো থেকো বাপি। ’

ক্যারিয়ারের প্রতিটি ধাপে বাবা, মায়ের সমর্থন পেয়েছেন রচনা ব্যানার্জি। তাদের উৎসাহ, আশীর্বাদই এ অভিনেত্রীর এগিয়ে যাওয়ার পাথেয়।

বেশ কয়েক বছর ধরেই সিনেমা থেকে দূরে রয়েছেন রচনা ব্যানার্জি। বর্তমানে টেলিভিশনে ‘দিদি নম্বর ওয়ান’র উপস্থাপনা নিয়ে ব্যস্ত তিনি। কিছুদিন আগে নিজের ফ্যাশন ব্র্যান্ডও চালু করেছেন তিনি।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

ধামরাইয়ে কীর্তনের খিচুড়ি নিয়ে বিরোধ, যুবককে গুলি

ধর্মীয় কীর্তনের খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে বিরোধের...

গলার কাঁটা হয়ে দাঁড়ানো হাসিনাকে সরাতে ভারত ব্যস্ত, এমপি ফজলে হুদা

ভারতের সাথে বাংলাদেশের বিদ্যমান প্রত্যাবর্তন চুক্ত...

শীতের আমেজে নীরব ঘাতক উচ্চ রক্তচাপ!

শীতকাল মানেই অনেকের কাছে উষ্ণ চাদরের ওম আর গরম পানীয়ের চুমুকে গা এলিয়ে দেওয...

২৩ নভেম্বর মালিকদের প্রস্তাব ও ডিসেম্বরে কার্যকরের আশা মজুরি বোর্ডের

পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আগামী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা