রচনা ব্যানার্জি
বিনোদন

রচনার সংসারে বিচ্ছেদের সুর

বিনোদন ডেস্ক: কলকাতার জনপ্রিয় অভিনেত্রী রচনা ব্যানার্জি। রচনা টেলিভিশন জগতের মানুষ। ২০১০ সাল থেকে তিনি ‘দিদি নাম্বার ওয়ান’ রিয়্যালিটি শো সঞ্চালনা করে আসছেন। অনুষ্ঠানটির সাফল্যের সুবাদে তাকেও এই নামে অভিহিত করেন সবাই।

১৯৯০ সালে ‘মিস ক্যালক্যাটা’ খেতাব জেতার মধ্য দিয়ে রঙিন দুনিয়ায় পা রাখেন। এর তিন বছর পর আসেন সিনেমায়। নব্বই দশকে জনপ্রিয়তায় উঠে আসেন প্রথমসারিতে। পরের দশকেও সিনেমায় তার পোক্ত অবস্থান ছিল।

প্রবাল বসুকে ২০০৭ সালে বিয়ে করেন রচনা ব্যানার্জি। স্বামীর সঙ্গে ছবি দেওয়া কিংবা তাকে নিয়ে কখনো কথাও বলেন না রচনা। ব্যক্তিগত জীবন একান্ত নিজের কাছেই রাখতে পছন্দ করেন এই অভিনেত্রী।

স্বামীর সঙ্গে রচনার সম্পর্ক কেমন, এ নিয়ে নানা গুঞ্জন রয়েছে। শোনা যায়, তাদের ডিভোর্স হয়ে গেছে। কেননা অনেক দিন ধরেই ছেলেকে নিয়ে আলাদা থাকেন রচনা। এবার পুরো বিষয়টা পরিষ্কার করলেন তিনি।

রচনা জানান, প্রবালের সঙ্গে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। নিয়মিত যোগাযোগ হয়, ছেলের খাতিরে দেখা-সাক্ষাতও হয়। তবে তারা একসঙ্গে থাকেন না। আবার তাদের ডিভোর্সও হয়নি।

রচনার বলেন, ছেলের জন্যই আমরা ডিভোর্স নেইনি। কারণ আমি কখনো চাইনি আমার ছেলেকে এই ট্যাগটা দেওয়া হোক যে, তার বাবা-মা ডিভোর্সড। এটা আমার ও প্রবালের যৌথ সিদ্ধান্ত।

বিভিন্ন সময়ে স্বামীর সঙ্গে ছেলেকে নিয়ে রেস্তোরাঁয় যান রচনা। আবার ছেলের পরীক্ষা থাকলে স্বামী বাড়িতে এসে থাকেন, ছেলেকে পড়ান। তিনজনে মিলে একসঙ্গে বসে গল্পও করেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ২১ দিন ধরে নিখোঁজ ১০ বছরের শিশু লতিফুল

কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১০ বছরের শ...

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’,

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্র...

বোয়ালমারীতে বাসের নিচে চাপা পড়ে থাকা শিক্ষার্থীর মরদেহ ৩ দিন পর উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারীতে বাস-ট্রাক সংঘর্ষের পর খাদে পড়ে যাওয়া বাসের নিচে চাপা পড়...

টঙ্গীবাড়িতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছ...

বোয়ালমারীতে  গণধর্ষণের দায়ে  তিনজনের যাবজ্জীবন

ফরিদপুরের বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ...

ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, নতুন ভর্তি ৬৭১

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন...

ওজন নিয়ন্ত্রণে আদা চা কতটা কার্যকর? খাবেন যেভাবে

খাওয়ার পর পেট ফাঁপা, ভারী লাগা কিংবা হজমের অস্বস্তিতে অনেকেই ঘরোয়া সমাধান খোঁ...

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সমমর্যাদা ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে হবে...

দুদক কোনো চাপের মধ্যে নেই: চেয়ারম্যান

দুর্নীতি দমন কমিশন (দুদক) কোনো ধরনের চাপের মধ্যে নেই এবং স্বাধীনভাবে কাজ করবে...

নাগরিক সেবা নিশ্চিত করতে ডিএসসিসির সমন্বিত অভিযান

নাগরিক সেবার মান নিশ্চিত করতে রাজধানীর সাইন্সল্যাব ও সিটি কলেজ এলাকায়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা