বিনোদন

ফের ‘প্রিন্সেস দিবা’ চরিত্রে নাদিয়ার চমক

বিনোদন ডেস্ক: গুণী নির্মাতা কায়সার আহমেদ পরিচালিত একটি নাটকে ‘প্রিন্সেস দিবা’ চরিত্রে অভিনয় করে চমক দেখাতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী নাদিয়া আহমেদ। স্যাটেলাইট চ্যানেলে প্রচারিত দর্শকপ্রিয় একটি নাটক ছিল ‘বকুলপুর’। কিন্তু করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় তা বন্ধ হয়ে গিয়েছিল। ওই নাটকের পরবর্তী ভার্সন হবে বলে ধারণা করা হচ্ছে।

জানা গেছে, নাটকটির ফিরতি যাত্রা শেষে আবারও মানিকগঞ্জে নির্মাণকাজ শুরু করেছেন নির্মাতা কায়সার আহমেদ। তবে নাটকের নামে কিছুটা পরিবর্তন এনেছেন পরিচালক কায়সার আহমেদ। নতুন নাম দিয়েছেন ‘বকুলপুর রিটার্নস’। বকুলপুর রিটার্নসেও জনপ্রিয় একটি চরিত্র ‘প্রিন্সেস দিবা’ চরিত্রে অভিনয় করছেন নাদিয়া আহমেদ।

এ প্রসঙ্গে নাদিয়া বলেন, ‘ধারাবাহিকটি অল্প সময়ে এত জনপ্রিয় হয়ে উঠেছিল যে, নাটকটি প্রচারের সময় থেকে প্রচার বন্ধ হওয়ার পরও যখন যেখানে গিয়েছি, দর্শকের কাছ থেকে বেশ সাড়া পেয়েছি। সবাই জিজ্ঞেস করতেন এ নাটকটি আবার প্রচারে আসবে কিনা নতুন করে। অবশেষে দর্শকের সেই কৌতূহল শেষ হচ্ছে। আমরা আবারও কাজ শুরু করেছি। আশা করছি বকুলপুর রিটার্নসও জনপ্রিয়তা পাবে।’

তিনি আরও বলেন, এই নাটকের পাশাপাশি সৈয়দ শাকিল পরিচালিত ‘বোকা পরিবার’ নামে নতুন একটি ধারাবাহিক নাটকের শুটিংও করছি। এছাড়া আমার অভিনীত অন্য ধারাবাহিক নাটকগুলো হচ্ছে সাজিন আহমেদ বাবুর ‘করপোরেট ভালোবাসা’, সোহাগ কাজীর ‘বউ বিরোধ’ ও জুয়েল শরীফের ‘পদ্মলোচন’। বকুলপুর রিটার্নস ছাড়াও একই পরিচালকের ‘অন্দর মহল’ নামে নতুন একটি ধারাবাহিক নাটকের কাজ করছি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

ভোট চুরি করে ভারত দখল করা হয়েছে : রাহুল গান্ধী

ভারতের গণতন্ত্র ও নির্বাচনী প্রক্রিয়াকে ধ্বংস করার দায়ে প্রধানমন্ত্রী নরেন্দ...

গৃহযুদ্ধের ঝুঁকিতে ইসরায়েল

বছরের পর বছর ধরে গাজা, লেবানন ও মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলে রক্তক্ষয়ী সংঘাত...

বিশ্বের সেরা শহর নিউইয়র্ক

লন্ডন, প্যারিস, সিয়াটল ও সান ফ্রান্সিসকোর মতো বিশ্বখ্যাত ও প্রভাবশালী মেট্রো...

হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে ছয়জনের মৃত্যু...

গাজায় ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার সংগ্রাম

ইসরায়েলি চেকপয়েন্টে স্বামী নিখোঁজ হওয়ার পর থেকেই চরম অনিশ্চয়তা, অভাব আর একাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা