নুসরাত জাহান
বিনোদন

বিয়ের কথা স্বীকার করলেন নুসরাত

বিনোদন ডেস্ক: ঈশানের বাবা যশ দাশগুপ্ত এবং নুসরাত জাহান তাদের সম্পর্কে যেন আরও এক ধাপ রহস্য উন্মোচনে পা বাড়ালেন।

রোববার (১০ অক্টোবর) গভীর রাতে একটি কেকের ছবি শেয়ার করেন নুসরাত। যেখানে দেখা গেল, কেকের উপর ইংরেজি অক্ষরে লেখা, ‘ওয়াই ডি’। এ কথা স্পষ্ট যে, যশের নামের প্রথম ইংরেজি অক্ষরগুলিকেই পাশাপাশি বসানো হয়েছে।

কিন্তু তার নিচে লেখা, ‘হাসব্যান্ড’ অর্থাৎ ‘স্বামী’। তারও নিচে একটি জায়গায় লেখা, ‘ড্যাড’ অর্থাৎ ‘বাবা’। ঈশানের বাবা যে যশ, সে কথা আগেই প্রকাশ্যে এসেছিল। কিন্তু ‘স্বামী’ লেখা দেখেই প্রশ্ন জাগে, তবে কি যশের জন্মদিনে যশের সঙ্গে তার বিয়ের কিথা স্বীকার করলেন নুসরাত?

এই প্রশ্ন যে আগে ওঠেনি তা নয়। গত বছর শেষে তাদের দু’জনকে দেখা গিয়েছিল দক্ষিণেশ্বর মন্দিরে। মাথায় সিঁদুর ছিল নুসরাতের। তা ছাড়া ঈশানের জন্মের পর এনা সাহা আয়োজিত বিশ্বকর্মা পূজায় ‘যশরত’কে দেখা গিয়েছিল। সেখানেও নুসরাত মাথায় সিঁদুর পরেছিলেন৷ কিন্তু কখনও জনসমক্ষে নিজেদের সম্পর্কের কথা স্বীকার করেননি সাংসদ-অভিনেত্রী।

রোববার (১০ অক্টোবর) যশের জন্মদিনে শ্রাবন্তী চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী, তনুশ্রী চক্রবর্তী, মধুমিতা সরকার শুভেচ্ছা জানিয়েছেন। তনুশ্রী ভাগ করে নিয়েছেন রাজকুমার গুপ্ত, যশ, শ্রাবন্তী এবং নুসরতের সঙ্গে করা পার্টির ছবি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

শিল্পী সমিতির নির্বাচনে ২৪৩ ভোটে সভাপতি শিবা সানু 

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্ব...

তাপদাহে স্তব্ধ ঢাকা, আয় সংকটে রিকশাচালকরা

প্রচণ্ড রোদের দাপটে রাজধানী ঢাকা যেন থমকে গেছে। সাধারণ দিনে যানজট আর ব্যস্ততা...

জুলাই অভ্যুত্থানের শহীদ-আহতদের ন্যায়বিচার দেশে নিশ্চিতের অঙ্গীকার প্রধানমন্ত্রীর

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের ন্যায়বিচার দেশের মাটিতেই নিশ্চিত করা হবে ব...

৩ বছরের ভোগান্তির অবসান: এলাকাবাসীর উদ্যোগে ভাঙা কালভার্ট সংস্কার

মাদারীপুরের কালকিনি উপজেলায় সরকারি বরাদ্দের অপেক্ষায় না থেকে স্থানীয় বাসিন্দা...

বাফেডার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা 

বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেডা)-এর উদ্যোগে ‘এক্সচ...

তারেক রহমানকে হত্যার হুমকির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা) সেতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা