শান্তা পাল
বিনোদন

ফের শান্তার বিস্ফোরক মন্তব্য (ভিডিও)

বিনোদন ডেস্ক: বাংলাদেশি মডেল ও অভিনেত্রী শান্তা পাল অভিযোগ করেছেন, তানজিলা জামান মিথিলা আমার মুখ বন্ধ রাখার জন্য কেস করেছে। আমার বিরুদ্ধে অনলাইনে হ্যারাস করার অভিযোগ আনা হয়েছে। তবে আমিও তার বিরুদ্ধে একই অভিযোগে একটা কেস দিয়েছি।

সম্প্রতি সান মিডিয়া প্রযোজিত ‘আড্ডা উইথ মনজু’ নামের একটি অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। শান্তা পাল আরও বলেন, সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’-এর অডিশনে যোগ্য প্রতিযোগীদের বঞ্চিত করে মিথিলাকে অন্যায়ভাবে সুযোগ পাইয়ে দেয়া হয়েছে।

শান্তা পাল বলেন, অডিশনে আমাদের সিনিয়র মডেল মিথিলাকে স্পষ্ট দেখলাম, সেখানে অডিশন না দিয়েই ভেন্যু থেকে বেরিয়ে গেলেন। কিন্তু প্রতিযোগিতার ফল প্রকাশ হওয়ার পর জানলাম, উনি সেরা ৫০-এ জায়গা করে নিয়েছেন। খবরটি শুনে আমি অবাক হয়েছি।

তিনি আরও বলেন, অডিশন দিতে আমরা যখন লাইনে দাঁড়ানো ছিলাম, তখন সেখানে মিথিলা ছিলেন না, পরে ফেসবুকে যখন ছবি আপলোড দেয়া হয়, কারা সিলেক্ট হয়েছে, তখন দেখি আমি নাই, কিন্তু মিথিলা আছে। হয় তো সে প্রাইভেটভাবে অডিশন দিয়েছে, যখন আশেপাশে কোনো কন্টেসট্যান্ট ছিল না।

শান্তা বলেন, কোনো কন্টেসট্যান্ট জাজদের সামনে দাঁড়িয়ে ছবি তোলে না, কিন্তু ওর একটা ছবি আছে, যেটা জাজদের সামনে কেউ একটা ছবি তোলে দিয়েছে। পুরো টেকনিক্যাল টিম জড়িত। কোনো কন্টেসট্যান্ট যখন জাজদের সামনে আসে, তখন সে নার্ভাস থাকে, কিন্তু ওর জন্য সব সাজানো ছিল।

তিনি আরও বলেন, কোনো একজন মিথিলার পাসপোর্টের স্ক্যান কপি পাঠায়, সেখানে দেখলাম তার বয়স ২৮, তবে অডিশন বলা ছিল বয়স ২৫ থেকে ২৭ বছরের উপরের কেউ অংশ নিতে পারবে না, কিন্তু তার বয়স ছিল ২৮ বা উনত্রিশ, তার তো সিলেকশনই হওয়ার কথা না। তাহলে এই মেয়ে কিভাবে সিলেক্ট হলো?

শান্তা বলেন, আজ যদি অন্য কারও ক্ষেত্রে এমন হতো, তাহলে কি তারা সিলেকশন হতো, সবাইকে তো সমান অধিকার দেয়া উচিত। বয়স সীমার উর্ধ্বে নিচ্ছে, তাহলে সবাইকে নেয়া হোক। তা যদি না হয়, তাহলে প্রাইমারি একটি সিলেকশন থাকে? কেন মানুষের টাইম ওয়েস্ট করবে? কেন মানুষের ড্রিম ওয়েস্ট করবে?

তিনি চ্যালেঞ্জ করে বলেন, কোনো কন্টেসট্যান্ট বলতে পারবে না যে, মিথিলা অডিশন দিয়েছে। তার কোনো যোগ্যতা নাই, তার কোনো চারিত্রিক গঠনও ঠিকঠাক নাই। এর জন্য তাকে জিতলে হলে নিজের স্পনসর জোগাড় করতে হবে। তিনি ডিউক সাহেবের কাছ থেকে স্পনসর সংগ্রহ করে দিয়েছেন। শুনেছি ডিউক সাহেব মিথিলার অনেক ঘনিষ্ঠ মানুষ।

তবে মিথিলা জয়ী হওয়ার পর সময় টিভিসহ অনেকে তার বয়স নিয়ে রিপোর্ট করে। পরে মিস ইউনিভার্সের মূল আয়োজকদের কাছে মেইল করলে তারা বাংলাদেশকে ব্যান করে দেয়। যদিও মিথিলা স্ট্যাটাস দেয়, করোনার কারণে অনুষ্ঠান হচ্ছে না, কিন্তু অনুষ্ঠান হয়েছে। আর করোনা তো শুধু বাংলাদেশে না, সারা বিশ্বে করোনা ছিল। ও অংশ নিতে পারবে না বলে একটা নিউজ তৈরি করে দেয়।

শান্তা বলেন, চার পাশের মানুষ জেনে গেছে, মিথিলার ক্যারেক্টার। বাংলাদেশকে ব্যান করা হয়েছে। ফাইনালি আমাদের দেশের জন্য খারাপ হলো যে, বাংলাদেশিরা ফেয়ার জাজমেন্ট করে না, এ জন্য বাংলাদেশকে ব্যান করে দিয়েছে। এটা বাংলাদেশের জন্য ভাল কিছু আনেনি। ইন্টারন্যাশনাল ইভেন্টে আমরা বাংলাদেশকে ভালভাবে রিপেজেন্ট করতে পারিনি এই বাজে ক্যারেক্টারের জন্য।


সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

মৌলভীবাজারের আনিসা ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক

যুক্তরাজ্যের ব্যবসা ও টিভি জগতের সফলতার পথচলা পেরি...

‘প্রাসাদের প্রাচীর ভাঙো, অবরুদ্ধ জনতা আসছে’

ভারতের নির্বাচন কমিশনের বিতর্কিত এসআইআর কর্মসূচি বা বিশেষ নিবিড় ভোটার তালিকা...

ককরোচ জনতা পার্টির আন্দোলনকে সমর্থন করুন : সালমান রুশদি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে আয়োজিত এক নৈশভোজে ভারতের সমসাময়িক রাজনৈতিক পর...

বোরহানউদ্দিনে নানা বাড়ী বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ভোলার বোরহানউদ্দিনে ঢাকা থেকে নানা বাড়ী বেড়াতে এসে...

ইমরান খানকে দেশত্যাগে বাধ্য করার ষড়যন্ত্র চলছে : বিরোধী দলীয় নেতা

কারাবন্দী পাকিস্তানি রাজনীতিবিদ ও পিটিআই প্রতিষ্ঠাতা সাবেক প্রধানমন্ত্রী ইমরা...

তজুমদ্দিনে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করলেন  ইউএনও

ভোলার তজুমদ্দিনে শশীগঞ্জ বাজারকে পরিস্কার-পরিচ্ছন্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা