শ্রাবন্তী চট্টোপাধ্যায়
বিনোদন

স্বামীর কাছে ভরণপোষণ চান শ্রাবন্তী

বিনোদন ডেস্ক: টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় নিজের অবস্থানে অনড়। রোশানের কাছে বিবাহবিচ্ছেদ চেয়েছেন তিনি। গত ১৬ সেপ্টেম্বর আলিপুর আদালতে বিবাহবিচ্ছেদের মামলাও করেছেন। শুধু বিচ্ছেদই চাননি তিনি, দাবি করেছেন ভরণপোষণও। ক্রিমিনাল প্রসিডিওর কোডের ১২৫ ধারা অনুযায়ী রোশানের কাছ থেকে ভরণপোষণের জন্য টাকা চেয়েছেন শ্রাবন্তী।

সংসার টিকিয়ে রাখতে চেয়েছিলেন রোশান সিং। তিনি চেয়েছিলেন ভালোবাসার ঘরটি টিকে থাকুক। এজন্য মামলাও করেছেন। এরপরও শ্রাবন্তী সাফ জানিয়ে দিয়েছেন, তিনি কোনোমতেই রোশান সিংয়ের সঙ্গে আর সংসার করবেন না।

ভারতীয় গণমাধ্যমকে এ নিয়ে রোশান বলেছেন, ‘ভরণপোষণের মামলার কোনো কাগজপত্র আমার কাছে এসে পৌঁছায়নি। তাই এ বিষয়ে আমি এখন কিছু বলতে চাই না। যা বলার আমার আইনজীবী বলবেন।’

শ্রাবন্তীর বিরুদ্ধে রোশানের অভিযোগ অনেক। রোশান জানান, শ্রাবন্তী তাকে ‘সঙ্গমে অক্ষম’ বলে কটাক্ষ করেছেন ঘনিষ্ঠমহলে। তাকে নাকি চোর অপবাদও দিয়েছেন শ্রাবন্তী। এ বিষয়ে যদিও একদম চুপ এ অভিনেত্রী। পর্দা-পাড়ার গুঞ্জন, ব্যবসায়ী প্রেমিককে নিয়ে দিব্যি দিন কাটছে তার।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

মৌলভীবাজারের আনিসা ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক

যুক্তরাজ্যের ব্যবসা ও টিভি জগতের সফলতার পথচলা পেরি...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

রাজস্থানে যাত্রীবাহী বাস উল্টে ৮ জন নিহত

ভারতের উত্তরপশ্চিমাঞ্চলীয় রাজ্য রাজস্থানের কোটা জেলায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটন...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

‘প্রাসাদের প্রাচীর ভাঙো, অবরুদ্ধ জনতা আসছে’

ভারতের নির্বাচন কমিশনের বিতর্কিত এসআইআর কর্মসূচি বা বিশেষ নিবিড় ভোটার তালিকা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা