বিনোদন

বিয়ের পিঁড়িতে বসছেন মধুরিমা

বিনোদন ডেস্ক: জনপ্রিয় বাংলা সিরিয়াল ‘মোহর’ ও ‘শ্রীময়ী’র অভিনেত্রী মধুরিমা বসাক বিয়ের পিঁড়িতে বসছেন। অভিনেত্রী নিজেই তথ্যটি সংবাদমাধ্যমের কাছে নিশ্চিত করেছেন।

কাকে বিয়ে করছেন মধুরিমা এই প্রশ্নের জবাবে অভিনেত্রী জানান, পাত্রের সঙ্গে তার বেশ কিছু দিনের সম্পর্ক। তিনি মিডিয়ার কেউ নন। তবে তার পরিচয় এখনই প্রকাশ করতে চান না তিনি।

এদিকে মধুরিমার বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। এ কারণে বিয়ের পরিকল্পনা পেছাতে হচ্ছে তাকে। সংবাদমাধ্যমের কাছে মধুরিমা বলেন, ‘আগামী বছরই বিয়ের পরিকল্পনা ছিলো। কিন্তু এই মুহূর্তে আমার বাবা খুব অসুস্থ। তাই এখনই এ সব নিয়ে ভাবছি না।’

মধুরিমার ঘনিষ্ঠ সূত্র থেকে জানা যায়, বিয়ের পরও অভিনয় চালিয়ে যাবেন তিনি। খুব শিগগিরই ‘মোহর’ ধারাবাহিকটি শেষ হবে। এরপর নতুন সিরিয়ালে হাজির হবেন অভিনেত্রী।

শ্রেষ্ঠা এবং কিয়া চরিত্রে সাফল্য পাওয়া মধুরিমা এবার আত্মপ্রকাশ করছেন সিনেমাতেও। টালিউডের শীর্ষ নির্মাতা সৃজিত মুখার্জির পরিচালনায় ‘এক্স=প্রেম’ সিনেমায় অভিনয় করছেন তিনি। এর মাধ্যমে বড় পর্দাতেও তার ব্যস্ততা বাড়তে যাচ্ছে, তা সহজেই অনুমেয়।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা