বিনোদন

বিজেপির কমিটিতে মিঠুন চক্রবর্তী

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপির জাতীয় কর্মসমিতিতে স্থান পেয়েছেন তৃণমূল ছেড়ে যাওয়া সাবেক এমপি ও অভিনেতা মিঠুন চক্রবর্তীসহ তিন নেতা। মিঠুন চক্রবর্তীর পাশাপাশি বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগ দেওয়া তৃণমূলের রাজ্যসভার সাবেক এমপি দীনেশ ত্রিবেদীও রয়েছেন। বৃহস্পতিবার (৭ অক্টোবর) ঘোষণা করেন সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা।

এছাড়া কমিটিতে জায়গা পেয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্যের সাবেক মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়কে। তাকে কর্মসমিতিতে রাখা হয়েছে আমন্ত্রিত সদস্য হিসেবে। বিজেপির সংবিধান অনুযায়ী এটি দলের অন্যতম প্রধান কমিটি। এর ওপরে রয়েছে শুধু ১২ সদস্যের সংসদীয় বোর্ড। দলের যাবতীয় নীতিগত সিদ্ধান্ত নেয় এই বোর্ড।

জানা গেছে, বিজেপির জাতীয় কার্যসমিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রবীণ নেতা লালকৃষ্ণ আদভানি, মুরলী মনোহর জোশি, বিজেপির সাবেক সভাপতি রাজনাথ সিং, অমিত শাহ, নিতীন গড়কড়ি, সাবেক রেলমন্ত্রী পীযূষ গয়াল রয়েছেন। জায়গা পেয়েছেন অভিনেত্রী এমপি হেমা মালিনীও। তবে বাদ পড়েছেন গান্ধী পরিবারের দুই সদস্য মেনকা ও বরুণ গান্ধী।

ভারতের কয়েকটি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সম্প্রতি লখিমপুর সহিংসতার পর কৃষক হত্যার নিন্দা করেছিলেন বরুণ গান্ধী। মহাত্মা গান্ধীর জন্ম দিবসে নাথুরাম গডসের প্রশংসার বিরুদ্ধেও সরব হয়েছিলেন। তারই জেরে বরুণকে দলের ভেতরে আরো কোণঠাসা করে দেওয়া হলো বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ।

অটলবিহারি বাজপেয়ি মন্ত্রিসভার সদস্য মেনকা গত দুই দশক ধরে বিজেপির জাতীয় কর্মসমিতির সদস্য ছিলেন। নরেন্দ্র মোদির প্রথম মন্ত্রিসভায়ও স্থান পেয়েছিলেন তিনি। কিন্তু ২০১৯ সালের লোকসভা ভোটে উত্তর প্রদেশের সুলতানপুর আসন থেকে জিতলেও তাকে আর মন্ত্রী করা হয়নি।

বিজেপির সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, গত কয়েক বছর ধরেই দলের সঙ্গে দূরত্ব বাড়ছিল মেনকা গান্ধীর।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

হাফিজার প্রেমের টানে মাদারীপুরে চীনা নাগরিক

প্রযুক্তির মাধ্যমে পরিচয় এরপর প্রেমেরটানে চীন থেক...

নেপাল প্রিমিয়ার লিগকে অনুমোদন দিয়েছে আইসিসি

ক্রিকেটবিশ্বে নিজেদের শক্ত অবস্থান গড়ে তোলার লড়াইয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এ...

ঘোড়াঘাটে ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেপ্তার

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় ১৯৮টি ইয়াবা সহ মোঃ জাকি...

কর্তৃপক্ষের অবহেলায় বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র প্রায় অচল

দেশের উত্তরাঞ্চলের দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা ভিত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা