পূর্ণিমা
বিনোদন

পূর্ণিমার নতুন চমক

বিনোদন ডেস্ক: ঢালিউডের পূর্ণিমা তিনি। গ্ল্যামার আর অভিনয়ের আলোয় আলোকিত করেছেন এদেশের সিনেমা। কাজ করেছেন নাটকেও। ছোটপর্দায়ও সাফল্য তার উল্লেখ করার মতো। বিভিন্ন সময় নানা পণ্যের বিজ্ঞাপনেও দেখা গেছে মিষ্টি হাসির অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমাকে।

আজকাল নিয়মিত নন অভিনয়ে। গল্প ও চরিত্র পছন্দ হলে কিছু কাজ করেন। সেই ধারাবাহিকতায় সম্প্রতি অমিতাভ রেজার ‘মুন্সিগিরি’ ওয়েব সিরিজে কাজ করেছেন তিনি।

এবার অংশ নিলেন একটি বিজ্ঞাপনের শুটিংয়ে। কুমারিকা ব্র্যান্ডের নতুন প্রোডাক্ট ‘ইভা হেয়ার অয়েল’র বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন রান আউট ফিল্মসের শামীম। গত ১০ ও ১১ সেপ্টেম্বর রাজধানী ঢাকায় এর শুটিং সম্পন্ন হয়।

পূর্ণিমা এ বিজ্ঞাপন নিয়ে বলেন, ‘অনেক দিন ধরেই বিজ্ঞাপনটিতে কাজের কথা হচ্ছিল। অবশেষে কাজটি শেষ করে ভালো লাগছে। টিমের মধ্যে যে আন্তরিকতাটা পেয়েছি এক কথায় দারুণ। শুটিং আগেই শেষ হয়েছিলে। আজ ভয়েস ওভার দিতে যাচ্ছি। আশা করছি একটি ভালো টিভিসি হবে এটি।’

নায়িকা আরও সংবাদ দিলেন, শিগগির কিছু নতুন কাজের সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন তিনি। সেগুলোতে থাকবে চমকও।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা