বিনোদন

তিন দেশে নিষিদ্ধ ‘বেল বটম’!

বিনোদন ডেস্ক: অক্ষয় কুমার অভিনীত বলিউডের প্রতিক্ষীত সিনেমা ‘বেল বটম’১৯ আগস্ট মুক্তি পেয়েছে। এরইমধ্যে ভারতজুড়ে বেশ সাড়া ফেলেছে সিনেমাটি। কিন্তু এই সিনেমাটিকে ‘প্রদর্শনের উপযোগী নয়’ বলে নিষিদ্ধ করেছে সৌদি আরব, কাতার ও কুয়েত।

বলিউড হাঙ্গামা ওয়েবসাইটকে এক সূত্র জানিয়েছে, মূল আপত্তিটা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত।

‘বেল বটম’-এর শেষের অর্ধেক নিয়েই তারা নাখোশ। তাদের মতে, ১৯৮৪ সালের উড়োজাহাজ হাইজ্যাকের সত্যঘটনা সিনেমাটিতে দেখানো হয়েছে। তাতে একপর্যায়ে সন্ত্রাসীরা বিমানটিকে পাকিস্তান থেকে নিয়ে যায় দুবাইতে। দুবাই কর্তৃপক্ষের মতে, দুবাইয়ের তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী শেখ মোহাম্মাদ বিন রশিদ আল মাখতুম নিজে ওই পরিস্থিতির দেখভাল করেছিলেন।

তার নেতৃত্বেই আরব আমিরাতের কর্মকর্তারা সন্ত্রাসীদের আটক করে। কিন্তু সিনেমাটিতে ভারতীয় কর্মকর্তাদেরকেই (অক্ষয় কুমার যার চরিত্র করেছেন তিনিসহ) হিরো হিসেবে তুলে ধরা হয়েছে। এমনকি দুবাইয়ের প্রতিরক্ষামন্ত্রীকে একেবারে আড়ালেই রাখা হয়েছে সিনেমাজুড়ে।

উল্লেখ্য, এই সিনেমায় আরব আমিরাতের এজেন্টের চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার। তার কোড নেম বেল বটম। সিনেমাটি পরিচালনা করেছেন রণজিত এম তিওয়ারি। এতে আরও অভিনয় করেছেন লারা দত্ত, বাণী কাপুর, হুমা কুরেশি, জ্যাকি ভগনানি প্রমুখ।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

অপরাধীর পরিচয়ই মুখ্য, দল নয়: আইজিপি

মাদক কারবারি, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির...

সংকটে বনাঞ্চল, সতর্কবার্তা জাতিসংঘের

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অপরিহার্য বনভূমি প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা