বিনোদন

স্বামীর জন্য কাঁদলেন শিল্পা শেঠি

বিনোদন ডেস্ক: সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ডান্স রিয়েলিটি শোতে বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির দেখা মিলল। তবে অনুষ্ঠান চলাকালীন স্বামীর জন্য কেঁদে ফেলেন এই অভিনেত্রী।

স্বামী রাজ কুন্দ্রা পর্নোগ্রাফি মামলায় কারাগারে যাবার পর থেকে তাকে কোথায়ও দেখা যাচ্ছিল না। অবশেষে ডান্স রিয়েলিটি শোর প্রথম দিনেই হাজির হন তিনি। তবে স্বামী রাজ কুন্দ্রা পর্নোগ্রাফি মামলায় এখনও কারাগারে রয়েছেন।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, পর্নোকাণ্ডে স্বামীর গ্রেফতার হওয়ার পর সবকিছু থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছিলেন শিল্পা। গত বুধবার ফের কাজে যোগ দেন তিনি। তবে ডান্স রিয়েলিটি শো’র অনুষ্ঠানে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন শিল্পা। কোনো রকম নিজেকে সামলে এরপর মুখ খোলেন এই তারকা।

শিল্পা বলেন, এখনও ঝাঁসির রানির গল্প গাঁথা শুনলেই কেন জানি আমার চোখের সামনে আমাদের সমাজের চেহারাটা ভালো করে ফুটে ওঠে। নারীদের নিজেদের অধিকারের জন্য লড়াই করতে হয়।

তিনি আরও বলেন, স্বামী না থাকলে তার অস্তিত্বের জন্য লড়তে হয়, সন্তানের জন্য লড়াই করতে হয়। রানির গল্প আমাদের লড়াইয়ের শক্তি দেয়, ঐতিহাসিক এই চরিত্র আমাদের হার মানতে বাধা দেয়।

এদিকে তার এই বক্তব্য শুনে নেটিজেনদের ভাষ্য, বর্তমানে পরিস্থিতি নীরিখের বিচারে কোথায়ও গিয়ে রানির জীবন যুদ্ধে লড়াইয়ের সঙ্গে নিজের জীবনকেও খুঁজে পেয়েছেন শিল্পা শেঠী।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নরসিংদীতে প্রান্তিক পেশাজীবীদের জন্য ১০ দিনের সফট স্কিলস প্রশিক্ষণ  

নরসিংদীর রায়পুরা ও শিবপুর উপজেলায় প্রান্তিক পেশাজী...

খরা-এল নিনোর যুগল আঘাতে বিপর্যয়ের মুখে বিশ্বের ফুসফুস!

বিশ্বের বৃহত্তম ক্রান্তীয় বনভূমি আমাজন আবারও ভয়াবহ সংকটের মুখোমুখি। দীর্ঘস্থা...

সচেতনতার মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডায়াবেটিস সম্পর্...

টানা ৫ দফায় স্বর্ণের দাম কমল মোট ১২০৭১ টাকা

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জ...

শরণখোলায় সিডর দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

আজ ১৫ নভেম্বর প্রলয়ঙ্কারী ঘুর্ণিঝড় সিডর দিবস। এ উপ...

টেকনাফে ২০ কোটি ৫০ লাখ টাকার ইয়াবা উদ্ধার কোস্ট গার্ডের

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে ৪ লাখ...

কয়রায় হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ করেছে কোস্ট গার্ড

অভিযান চালিয়ে সুন্দরবনের হরিণের মাংস, মাথা ও চামড়া...

পঞ্চগড়ে চুরি করতে গিয়ে গণপিটুনিতে ৯ মামলার আসামী নিহত

পঞ্চগড় বোদা উপজেলায় একটি বাড়িতে চুরি করতে গিয়ে গণপ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা