বিনোদন

ছবি পরিবর্তন, ফিরে এলেন সুশান্ত!

বিনোদন ডেস্ক: সুশান্ত সিং রাজপুত বলিউডের তরুণ তুর্কি ছিলেন। কয়েক বছরের ক্যারিয়ারে তিনি যে অসামান্য সম্ভাবনা সৃষ্টি করেছিলেন, তা সত্যিই অবিশ্বাস্য। কিন্তু সমস্ত স্বপ্ন-আশা ভঙ্গ করে আচমকাই না ফেরার দেশে পাড়ি জমান এই অভিনেতা।

২০২০ সালের ১৪ জুন নিজের ফ্ল্যাট থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ।

সুশান্তের মৃত্যুর পর পেরিয়ে গেছে এক বছরের বেশি সময়। অথচ দু’দিন আগেই পরিবর্তন হয়েছে তার ফেসবুক পেজের প্রোফাইল ছবি! শুনতে অবিশ্বাস্য কিংবা অদ্ভুত যা-ই লাগুক না কেন, ঘটনা সত্য।

কিন্তু কাজটি যে সুশান্ত করেননি, তা বলা নিষ্প্রয়োজন। জানা গেছে, সুশান্তের পাশাপাশি তার ব্যক্তিগত সহকারীদের দু’একজন এই পেজ পরিচালনার দায়িত্বে ছিলেন। তার মৃত্যুর পর ওই সহকারীরাই পেজটি পরিচালনা করছেন। তারাই প্রিয় নায়কের নতুন প্রোফাইল ছবি যুক্ত করেছেন পেজে।

কিন্তু এমন আকস্মিক কাণ্ডে ক্ষুব্ধ হয়েছেন সুশান্তের ভক্তরা। কারণ তাদের আবেগ নিয়ে খেলা হয়েছে ছবিটির মাধ্যমে। এক মুহূর্তের জন্য অনেকেই ভেবে ফেলেছেন, সুশান্ত বুঝি ফিরে এল! আবার কেউ কেউ বিষয়টিকে অলৌকিক বলেও মনে করেছেন।

উল্লেখ্য, তুখোড় মেধাবী সুশান্ত সিং রাজপুত অভিনয়ের জন্য ভারতের অন্যতম সেরা বিদ্যাপীঠ দিল্লি টেকনোলজিক্যাল ইউনিভার্সিটিতে সুযোগ পেয়েও মাঝপথে পড়াশোনা ছেড়ে দেন।

নাচ ও টিভি সিরিয়ালে অভিনয়ের মধ্য দিয়ে বিনোদন জগতে তার পথচলা শুরু হয়। ২০১৩ সালে ‘কাই পো চে’ সিনেমার মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন সুশান্ত। এরপর ‘এমএস ধোনি দ্য আনটোল্ড স্টোরি’, ‘রাবতা’, ‘সোনচিড়িয়া’, ‘পিকে’, ‘কেদারনাথ’ ও ‘ছিছোড়ে’র মতো সিনেমা উপহার দিয়েছেন।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা