বিনোদন

এবার ব্যবসায়ীর প্রেমে শ্রাবন্তী!

বিনোদন ডেস্ক: তৃতীয় বিয়ে আইনত এখনও বৈধ অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তবে গত বছরের শেষ সময় থেকেই তারা একসঙ্গে থাকছেন না। রোশন সিং-র সঙ্গে যে ঘর করতে চান না, সেটাও স্পষ্ট করে দিয়েছেন।

আর তার কিছুদিন পর থেকেই সামনে এসেছে অভিনেত্রীর নতুন প্রেমের খবর। এবার শ্রাবন্তীর সঙ্গে নাম জড়িয়েছে কলকাতার এক নামী ব্যবসায়ীর। তার নাম অভিরূপ নাগ।

তবে মাঝে হঠাৎ দেখা গিয়েছিল ইনস্টাগ্রাম থেকে একে-অপরকে আনফলো করে দিয়েছেন শ্রাবন্তী ও অভিরূপ। ব্যস! আর কি, শুরু হয়ে গিয়েছিল নতুন বিচ্ছেদের গুঞ্জন। তার মাঝেই ভাইরাল হল একটি ছবি। যেখানে শ্রাবন্তীকে দেখা যাচ্ছে অভিরূপের সঙ্গে চুটিয়ে পার্টি করতে।

দেখা গেছে, ঘনিষ্ঠদের সঙ্গে পয়লা বৈশাখ পালন করেছিলেন শ্রাবন্তী এবং তার ব্যবসায়ী প্রেমিক। অভিরূপ পরেছিলেন লাল রঙের পাঞ্জাবি। আর অভিনেত্রীর পরনে চোখে পড়ল বেইজ রঙের পোশাক। খোলা চুলে সেই ঘরোয়া পার্টিতে বেশ খোশ মেজাজেই দেখা মিলল তার।

বলে রাখা ভালো, পার্টির এসব ছবি শ্রাবন্তী নিজে তার ইনস্টাগ্রামে শেয়ার করেননি। বরং, সেখানে হাজির কেউ একজন সেই ফোটো শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। যা ভাইরাল হয় নিমেষে।

আর ছবি প্রকাশের আসার পর থেকেই সবার মনে প্রশ্ন আদৌ কী বিচ্ছেদ হয়েছে? নাকি বিতর্ক এড়াতে একে-অপরকে আনফলো করেছেন এই প্রেমিক জুটি। তাদের সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়ায় সময় হলেই তা জানা যাবে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা