বিনোদন

‘রঙিলা ফানুস’র অর্ধকোটি ভিউ

সাননিউজ ডেস্ক : গেলো ঈ‍দুল আজহায় প্রকাশ হওয়া শিহাব শাহীনের ‘রঙিলা ফানুস’ নাটকটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। অপূর্ব ও সাবিলার অভিনীত নাটকটি প্রকাশের আটদিনে ৫০ লাখ ভিউ অতিক্রম করেছে। গত ১০ আগস্ট নাটকটি সিএমভি’র ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হয়। আর ৫০ লাখের মাইল ফলক ছুঁয়ে দেয় ১৮ আগস্ট। বিষয়টি নিয়ে খুবই উচ্ছ্বসিত সংশ্লিষ্টরা।

নির্মাতা শিহাব শাহীন বলেন, নাটকটি প্রথমে করতে চাইনি। কারণ, গল্প পড়ে মনে হলো এটা পিওর কমেডি। এই ঘরানার কাজ আমি আগে করিনি। এরপর গল্পটা শেয়ার করলাম অপূর্বর সঙ্গে। ও খুবই আগ্রহ দেখালো। মূলত ওর আগ্রহ দেখেই কাজটি করা। নাটকটি প্রকাশের ৮ দিনের মাথায় দর্শকরা যে পুরস্কার আমাদের দিয়েছে তাতে আমি মুগ্ধ। থ্যাংকস, অপূর্ব; তোমার কথাই সত্যি হলো। সাবিলা তার চরিত্রে অসাধারণ অভিনয় করেছে। নাটকটি কমেডি ঘরানার হলেও এর মাধ্যমে আমরা সমাজে একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছি। সেটা হলো- গরীব মানুষেরও মন বলে কিছু আছে। তারাও ঝকঝকে সচ্ছল একটা জীবনের স্বপ্ন দেখে।

নাটকটির গল্পে দেখা যায়, গৃহকর্তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো গৃহপরিচারিকা শাপলা। ফেসবুকে নাম দিয়েছে ‘ড্যাডিস প্রিন্সেস শাপলা’! প্রোফাইল ছবি দেখেও চেনার উপায় নেই, কারণ ইউক্যাম পারফেক্ট দিয়ে ছবিটি এডিট করা। অ্যাডুকেশন তথ্যে দেওয়া আছে- ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী!

এমনই এক অদ্ভুত গৃহপরিচারিকার গল্প নিয়ে তৈরি হয় ‘রঙিলা ফানুস’। এটির চিত্রনাট্য লিখেছেন জান্নাতুল ফেরদৌস লাবণ্য।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে বাসের নিচে চাপা পড়ে থাকা শিক্ষার্থীর মরদেহ ৩ দিন পর উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারীতে বাস-ট্রাক সংঘর্ষের পর খাদে পড়ে যাওয়া বাসের নিচে চাপা পড়...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় টানা চতুর্থ দিন বাড়ল তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনায় জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্...

২০২৭ সালের এসএসসি পরীক্ষা দুই মাস পেছানোর ভাবনা

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়ের তুলনায় প্রায় দুই মাস পিছি...

লাগামহীন ‘বাংলার টেসলা’, ঢাকার সড়কে আতঙ্ক

ঢাকার রাত যত গভীর হয়, শহরের ব্যস্ততা ততটা কমে এলেও বিদ্যুতের চাহিদা সবসময় একই...

হাটলক্ষীগঞ্জে দীর্ঘদিন ধরে হয়নি সড়ক সংস্কার

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হাটলক্ষীগঞ্জ প্রবেশদ্বারের প্রধান সড়কটির...

সিরিয়ায় তুরস্কের সামরিক উপস্থিতি ঘিরে ইসরাইল-তুরস্ক উত্তেজনা

সিরিয়ায় তুরস্কের সম্ভাব্য সামরিক উপস্থিতিকে কেন্দ্র করে ইসরাইল ও তুরস্কের মধ্...

উলিপুরে সুশীল সমাজের সঙ্গে জলবায়ু ন্যায্যতা নিয়ে ক্যাম্পেইন

কুড়িগ্রামের উলিপুরে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ক্ষতিগ্রস্ত ম...

কমিউনিটি ব্যাংক-নগদের অংশীদারিত্বে রেমিট্যান্স ও ডিজিটাল আর্থিক সেবায় নতুন সুযোগ

গ্রাহকদের জন্য আরও সহজ, দ্রুত ও নিরবচ্ছিন্ন ডিজিটাল আর্থিক সেবা নিশ্চিত করার...

গজারিয়াতে ডিবি পরিচয়ে অটোরিকশা চুরি, গ্রেপ্তার ৪

মুন্সীগঞ্জের গজারিয়ায় ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার মাধ্যমে ব্যাটারিচালিত অটোরি...

২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা