বিনোদন

ঋণ করে চলছেন সায়ন্তিকা

বিনোদন ডেস্ক : ঋণে জর্জরিত জনপ্রিয় অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি। সম্প্রতি প্রকাশ্যে এসেছে তার সম্পদের হিসাব। যা শুনে অবাক হবেন যে কেউই। কারণ, তার নিজের নামে নেই কোনো বাড়ি বা জমি। বরং ঋণের সাগরে ডুবে আছেন তিনি।

জানা গেছে, বিভিন্ন বেসরকারি ব্যাংকে মোট ৮টি অ্যাকাউন্ট রয়েছে তার। তবে অধিকাংশ ব্যাংক থেকেই ঋণ নিয়েছেন তিনি। ভারতের একটি ব্যাংকে তার ১৯ লাখ ৯১ হাজার রুপির কার লোন রয়েছে। শুধু তাই নয়, ওই একই ব্যাংকের ক্রেডিট কার্ডে ৪ লাখ ৫৪ হাজার রুপি এবং অ্যাক্সিস ব্যাংকের ক্রেডিট কার্ডে ১ লাখ ৪৩ হাজার রুপির দায়ে আছেন তিনি। এছাড়াও অন্য একটি ব্যাংকে ১৪ হাজার ৯৭ রুপির ব্যক্তিগত ঋণ রয়েছে।

পশ্চিমবঙ্গের একটি সংবাদমাধ্যম জানিয়েছে, সায়ন্তিকার কাছে ১ লাখ ২৩ হাজার রুপি মূল্যের সোনার গয়না আছে। তবে তার নামে কোনো বাড়ি বা জমি নেই। তার বর্তমান নগদ অর্থের পরিমাণও অর্ধ লাখের কম। যদিও অনেকের ধারণা, এসব তথ্য নির্বাচনের জন্যই দিয়েছিলেন সায়ন্তিকা। আড়ালে তিনি বিপুল সম্পদের মালিক।

২০০৮ সালে নৃত্যবিষয়ক প্রতিযোগিতার মাধ্যমে ক্যারিয়ার শুরু করেছিলেন সায়ন্তিকা। এরপর ২০০৯ সালে নাম লেখান সিনেমায়। এ পর্যন্ত বেশ কিছু সফল সিনেমায় দেখা গেছে তাকে।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

মানসিক স্বাস্থ্যসেবায় জীবনের অভিজ্ঞতাকে গুরুত্ব দিতে হবে: ঢাবি উপাচার্য

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে ঢাকা বিশ্ববি...

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সম্পাদক রোটনের মরদেহ দেশে, দাফন হবে রাউজানে

কলকাতার হাসপাতালে ফুসফুসের ক্যানসারে মারা যাওয়া নি...

সৌদির কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলা

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক ব...

হাম উপসর্গে পাঁচ বিভাগে ৭ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা