বিনোদন

‘যন্ত্রণা কখন শেষ হবে’

বিনোদন ডেস্ক: একদিকে অভিনয়, অন্যদিকে গান। এতসব নিয়ে ব্যস্ততার মাঝেও অবসাদ জাঁকিয়ে বসেছে অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীকে। সম্প্রতি নিজেই সোশ্যাল মিডিয়ায় অবসাদের কথা জানিয়েছেন এই অভিনেত্রী।

ইনস্টাগ্রামে জিমের ড্রেস পরে আয়নার সামনে দাঁড়িয়ে একটি ছবি পোস্ট করেছেন ঋতাভরী।

ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, একটা সময় ছিল যখন তিনি ডায়েট মেনে চলতেন এবং শরীরে মেদ জমেছে কি না তা দেখতে রোজ আয়নার সামনে দাঁড়িয়ে একটি ছবি তুলতেন।

কিন্তু ৮ মাস আগে পর পর দুটি অস্ত্রোপচার হয় ঋতাভরীর শরীরে। তার পর থেকেই তার জীবনে কিছু পরিবর্তন এসেছে। অস্ত্রোপচার ঠিকভাবে হলেও অবসাদ চেপে বসতে থাকে ঋতাভরীর মনে।

ঋতাভরী আরো লিখেন, ২০১৩ সাল থেকে আমি অনেক ডায়েট ও ওয়ার্কআউট মেনে চলেছি। মেদ জমেছে কি না দেখার জন্য রোজ আয়নার সামনে দাঁড়িয়ে ছবি তুলতাম। শরীরে মাপ ৩৬-২৬-৩৬ আছে কিনা তা নিয়ে খুব সতর্ক থাকতাম। কিন্তু ৮ মাস আগে আমি অসুস্থ হয়ে পড়ি এবং দুটি সার্জারি হয়। এই সময়ে আমি নড়াচড়াও করতে পারতাম না। অধিকাংশ সময় কাটত বিছানাতেই। ভাবতাম কখন যন্ত্রণা শেষ হবে।

তিনি আরো বলেন, সার্জারি ঠিক ভাবেই হয়। কিন্তু এর জেরে অবসাদ তৈরি হয়, যা কাটিয়ে ওঠার চেষ্টা এখনো আমি করে চলেছি। আমি নিজেকে বোঝানোর চেষ্টা করেছি যে, অবসাদ কাটিয়ে উঠতে সময় লাগতে পারে।

কিন্তু আমার উচ্চাকাঙ্ক্ষী ও কর্মপ্রেমী সত্তার কোনো ধৈর্য্য নেই। আমি এ‌টা পোস্ট করলাম, কারণ তোমাদের বলতে চাইছি যে শারীরিক যন্ত্রণা নয়, মানসিক অবসাদ থেকে সেরে ওঠার চেষ্টা করছি। এই অবসাদ আমায় সবকিছু থেকে চুপ করিয়ে দিয়েছিল।

ঋতাভরী জানিয়েছেন, এখনো অবসাদ নিয়ে মুখোমুখি কথা বলার জায়গায় তিনি পৌঁছাননি। তবে খুব শিগগিরই বিস্তারিত নিয়ে কথা বলবেন। অনুরাগীদের আশ্বস্ত করে তিনি লিখছেন, আমি পর্দায় খুব বড় ভাবেই ফিরব। কিন্তু এখন শুধু সুস্থ হতে চাই নিজেকেই আর ভালো করে গড়ে তুলতে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা