বিনোদন

ইতালিতে বাংলা চলচ্চিত্র প্রদর্শনীতে গ্রিনপাসের প্রভাব

নিজস্ব প্রতিবেদক: ইতালির ভেনিসে শুরু হয়েছে মাসব্যাপী বাংলা চলচ্চিত্র উৎসব। শনিবার (৭ আগস্ট) হয়ে গেল বাংলাদেশি চলচ্চিত্রের তৃতীয় প্রদর্শনী। এদিন পরিচালক ফরহাদ শাহীর পরিচালনায় স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র ‘অতিথি’ ও ‘ভালো থেকো ফুল’ এবং কে এম কনকের ‘লটারি’ প্রদর্শিত হয়।

প্রবাসী ও ইতালি দর্শকেরা ছবিগুলো দেখে মুগ্ধ হয়েছেন। আগের দুই দফার প্রদর্শনীতে হলরুম কানায় কানায় পরিপূর্ণ থাকলেও ‘গ্রিনপাস’ না থাকায় এদিন হলরুমে প্রবেশ করতে পারেননি সিনেমা দেখতে আসা অনেক প্রবাসী। যারা দুই ডোজ ভ্যাকসিন নিয়েছেন, তারাই কেবল পেয়েছেন গ্রিনপাস। দেশটিতে টিকার দ্বিতীয় ডোজ অনেকেই নেননি এখনো। ফলে আগ্রহ থাকলেও অনেকে প্রদর্শনী থেকে বঞ্চিত হয়েছেন। বিনোদন কেন্দ্রগুলোতে প্রবেশের ক্ষেত্রে ৬ আগস্ট থেকে নতুন এই বিধিনিষেধ চালু করে ইতালি সরকার।

এদিন সিনেমা প্রদর্শনের আগেই আয়োজন করা হয় সিনেমা বিষয়ক আলোচনা সভা। এই অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সিলভিয়া। আগের মতই প্রাণবন্ত সঞ্চালনায় ‘অতিথি’, ‘ভালো থেকো ফুল’ ও ‘লটারি’ সিনেমার চুম্বক অংশ নিজস্ব ঢঙে তুরে ধরেন তিনি।

অনুষ্ঠানের প্রথমেই মঞ্চে আসেন এম৯ মিউজিয়ামের প্রেসিডেন্ট লুকা মলিনারি। তিনি উপস্থিত সবাইকে সাধুতা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান। এরপরই মঞ্চে আসেন ইতালিতে ফিল্ম অ্যান্ড মিডিয়া বিষয়ে পড়াশোনা করা খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক ও বাংলা-ইতালিয়ান চলচ্চিত্র প্রদর্শনীর সার্বিক তত্বাবধায়নকারী কাজী টিপু।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

 ‘৩০০ ফিটের’ হাল

রাজধানীর যানজট কমানো, দ্রুত যোগাযোগ নিশ্চিত করা এবং পূর্বাচল নতুন শহরের সঙ্গে...

সব সময় সবকিছু পরিকল্পনামতো হয় না

দেড় বছর পর বড় পর্দায় ফিরছেন নুসরাত ফারিয়া। আগামী ড...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

‘লকডাউন’ দিল্লি!

ভারতের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিকে কেন্দ্র কর...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা