বিনোদন

মা’র খোঁজ-খবর নেন না নায়িকা পপি

বিনোদন প্রতিবেদক: ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় নায়িকা সাদিকা পারভিন পপি তার মায়ের কোনো খোঁজ-খবর নেন না। এমনকি মায়ের ভরণ-পোষণের দায়িত্ব পালন করেন না। একটি ভিডিও বার্তায় এমনই অভিযোগ করেছেন তার মা মরিয়ম বেগম।

পপির মায়ের ভিডিও বার্তাটি কয়েকটি গণমাধ্যমের হাতে এসেছে।

সেখানে তিনি বলেন, পপি আমার সাথে থাকে না, আমিও পপির সাথে থাকি না। পপি কোথায় থাকে আমি জানি না। আমি কোথায় থাকি পপি জানে না। পপি বলে, আমাকে সে ভরণপোষণ দেয়। সব মিথ্যা। তার বাসায়ও আমি থাকি না।

মরিয়ম বেগম আরও বলেন, ২০০৭ সালের পর থেকে পপি আমার সাথে থাকে না। আমি কোথায় আছি, সেটাও জানে না।

পপির মায়ের এই বক্তব্যের মধ্যে কিছুটা গড়মিল লক্ষ্য করা যাচ্ছে। কেননা ২০১৯ সালে পপির সুবাদে ‘গরবিনী মা সম্মাননা’ লাভ করেন মরিয়ম বেগম। সে সময় একসঙ্গে তাদের অনুষ্ঠানে দেখা গিয়েছিল। এ বিষয়ে জানতে পপির ফোনে একাধিকবার কল করা হলেও তার নম্বরটি বন্ধ পাওয়া গেছে।

বলে রাখা প্রয়োজন, বিভিন্ন সময়ে পপি বলেছেন, তিনি তার মাকে ভীষণ ভালোবাসেন। মায়ের সহযোগিতাতেই তিনি সিনেমার নায়িকা হতে পেরেছেন, এতদূর এগোতে পেরেছেন।

এদিকে বেশ কিছু দিন ধরেই একেবারে উধাও হয়ে আছেন পপি। সামাজিক যোগাযোগ মাধ্যম, মোবাইল ফোন কিংবা সরাসরি, কোথাও তাকে পাওয়া যাচ্ছে না। ঢালিউড পাড়ায় শোনা যায়, বিয়ে করে সংসারী হয়ে গেছেন পপি। রাজধানীর একটি ডিপ্লোমেটিক এলাকায় স্বামীর ফ্ল্যাটে বসবাস করেন তিনি। কিছু দিন আগে তার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জনও ছড়িয়েছিল।

উল্লেখ্য, ১৯৯৭ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘আমার ঘর আমার বেহেশত’ সিনেমার মাধ্যমে ঢালিউডে পা রাখেন পপি। অবশ্য তার মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা ‘কুলি’। তুমুল জনপ্রিয় এই সিনেমার মাধ্যমে ইন্ডাস্ট্রিতে নিজের অবস্থান পাকা করে ফেলেন তিনি। এরপর অসংখ্য সফল ও দর্শকপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন পপি। শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে তিনি ৩ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

ফুটবলকে দিগম্বর করে খেলোয়াড়রা নাইট ক্লাবে!

যাদের হাত ধরে ইন্দোনেশিয়ার মাটিতে ৯ গোল হজম করে দে...

বেপরোয়া বাইক চালানোর প্রতিবাদ করায় ঢাবি শিক্ষার্থীকে মারধর

বেপরোয়া মোটরসাইকেল চালানোর প্রতিবাদ করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পালি ও ব...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

ঢাবিতে জাপান টেক ইন্টার্নশিপ ক্যারিয়ার ইভেন্ট অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা